সংবাদ শিরোনাম:

১২ টাকার ইনজেকশন ৮০০ টাকা !

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:19:54 am, Tuesday, 5 March 2019
  • 19 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:বাজারে ইনজেকশনের সংকট ছিল। আর এই সুযোগ নেন দুই অসাধু ব্যবসায়ী। রাজবাড়ীতে ১২ টাকার ইনজেকশনের দাম ৮০০ টাকা রাখায় ফার্মেসির দুই মালিককে জরিমানা করা হয়েছে।সোমবার (৪ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক এই জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুরে আকরাম শেখ ও জাহিদ মণ্ডল নামের দুই ব্যক্তি তাঁদের কাছে লিখিত অভিযোগ দেন। এর মধ্যে আকরামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বার্থা গ্রামে ও জাহিদের বাড়ি বালিয়াকান্দি উপজেলার গোয়ালপাড়া গ্রামে।

অভিযোগে বলা হয়, আকরাম সকালে রাজবাড়ী শহরের মেসার্স ঢালী ফার্মেসিতে ইনজেকশন কিনতে যান। এ সময় ইফিডিন নামের ওই ইনজেকশন শহরের আর কোথায়ও পাওয়া যাচ্ছিল না। ফার্মেসি থেকে ইনজেকশনের দাম রাখা হয় ৮০০ টাকা। এত দাম কেন? জানতে চাইলে দোকানদার বলেন, ‘নিলে নেন, নইলে চলে যান।’ জরুরি প্রয়োজন এবং আর কোথায়ও না পাওয়ায় তিনি অতিরিক্ত দামে সেটি কিনে নেন। পরে জানতে পারেন ইনজেকশনের দাম মাত্র ১২ টাকা। এরপর দুপুরে চিকিৎসকের পরামর্শে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন তিনি। একই অভিযোগ করেন শহরের সেফা ফার্মেসির বিরুদ্ধে জাহিদ মণ্ডল।

আকরাম শেখ বলেন, আমার ভাগনের স্ত্রীকে অপারেশন থিয়েটারের ঢোকানোর পর জরুরি ভিত্তিতে ওই ইনজেকশনটি আনতে বলা হয়। আমি অনেক দোকান ঘোরার পর ৮০০ টাকা দিয়ে কিনে আনি। এত দেরি হওয়ার কারণ জানতে চাইলে আমি সবকিছু খুলে বলি। এ সময় চিকিৎসক জানান এই ইনজেকশনের দাম মাত্র ১২ টাকা। তিনি বিষয়টি হাসপাতালের আরএমওকে জানান। এরপর তাঁরা ব্যবস্থা নেন।’

জরিমানাকারী সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, বাজারে ওই ইনজেকশনের সংকট ছিল। আর এই সুযোগ নেন দুই অসাধু ব্যবসায়ী। এতে দুই ভোক্তা প্রতারিত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ঘটনায় ঢালী ফার্মেসিকে ৫০ হাজার টাকা এবং সেফা ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকানের আর্থিক অবস্থা বিবেচনা করে জরিমানার তারতম্য হয়েছে। জরিমানার চার ভাগের এক ভাগ টাকা অভিযোগকারী ব্যক্তিদের দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

১২ টাকার ইনজেকশন ৮০০ টাকা !

প্রকাশের সময় : 12:19:54 am, Tuesday, 5 March 2019