সংবাদ শিরোনাম:

আবারো চকবাজারে বিস্ফোরণ, তিনজন দগ্ধ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:47:16 pm, Saturday, 2 March 2019
  • 21 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:পুরান ঢাকার চকবাজারে ভাঙারির একটি দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন।শনিবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।দগ্ধরা হলেন- দোকান কর্মচারি নুরে আলম (৩১) সুমন খান (৩৫) ও সুমন (৩০)দগ্ধ নুর আলম জানান, চকবাজার কামালবাগ বেড়িবাঁধ সংলগ্ন একটি ভাঙারির দোকানের কর্মচারি তারা দু’জন ও মালিক হচ্ছেন সুমন খান। বিকেলে দোকানে ভাঙারির মালামাল একটি মেশিনের চাপ দেওয়ার সময় সেখান থেকে বিস্ফোরিত হয়। এতে তারা দগ্ধ হয়।

তিনি আরও জানান, ভাঙারির মালামালের মধ্যে ছিলো খালি স্প্রে করা রংয়ের বোতল, পারফিউমের খালি বোতলসহ বিভিন্ন ধরনের জিনিস। ধারনা করা হচ্ছে সেগুলো থেকে বিস্ফোরণে পরে আগুন থেকে তারা দগ্ধ হয়েছেন।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি (বুধবার) রাত সাড়ে ১০টার পর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আবাসিক ভবনে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ আগুন নিয়ন্ত্রণে কাজ করে বিমান ও নৌবাহিনী। যোগ দেয় দু’টি হেলিকপ্টারও। প্রায় ১৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসার পর অভিযানে ৬৮ জনের মরদেহ উদ্ধারের খবর জানায় কর্তৃপক্ষ। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যু হয়।এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১জনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আবারো চকবাজারে বিস্ফোরণ, তিনজন দগ্ধ

প্রকাশের সময় : 09:47:16 pm, Saturday, 2 March 2019