সংবাদ শিরোনাম:

দুই চেয়ারম্যানসহ ঝালকাঠিতে ১২ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:42:42 pm, Thursday, 28 February 2019
  • 26 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠির চার উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থী ও ১০ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় যাচাই বাছাই শেষে কাগজপত্রে ত্রæটি থাকায় রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র বাতিল করে দেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঝালকাঠির চার উপজেলায় চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২০জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় কারো মনোনয়নপত্র বাতিল হয়নি। কাঁঠালিয়া উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থী, তিন ভাইস চেয়ারম্যান প্রার্থী, এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, রাজাপুর উপজেলায় পাঁচজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁরা হলেন, কাঁঠালিয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মো. তরুন সিকদার ও বিএনপি সমর্থক চেয়ারম্যান প্রার্থী আবদুল জলিল মিয়াজী, ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহামুদুল হক নাহিদ, গৌতম চন্দ্র মন্ডল, মনিরুজ্জামান শহিদ গোলদার ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমিন আক্তার তুলি।

এছাড়াও রাজাপুর উপজেলায় মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় ভাইস চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া সুমন, ফখরুল ইসলাম খান, জিয়া হায়দার লিটন, আহসান হাবিব রুবেল, জাহিদ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নছরিন আক্তারের। যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তাঁরা হলেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আরিফুর রহমান খান, দলের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলী সেলিম ও সাবেক ভাইস চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইজ্ঞিনিয়ার মোস্তাফিজুর রহমান।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় লিয়াকত আলী খান, মহিনউদ্দিন উদ্দিন তালুকদার ও এস এম শামীমেরর। ভাইস চেয়ারম্যান (নারী) পদে ইসরাত জাহান সোনালী, সালমা রহমান, মাহিনুর কাজী ও মাকসুদা বেগমেরও মনোনয়নপত্র বৈধ ঘেষণা করা হয়।

নলছিটি উপজেলায় মনোনয়নপত্র বৈধ হয়েছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান ও দলের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জি কে মোস্তাফিজুর রহমানের। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শরীফ হোসেন আহমেদ দুলাল, তাজুল ইসলাম চৌধুরী, মফিজুল ইসলাম শাহীন ও গোলাম হোসেন। ভাইস চেয়ারম্যান (নারী) পদে মনোনয়নপত্র দাখিল করেন মোর্শেদা লস্কর, উম্মে হাবিবা ও আয়শা আক্তার রিনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

রাজাপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান ও দলের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় মজিবর মৃধা, সুমন সিকদার ও বাপ্পি মৃধার। ভাইস চেয়ারম্যান (নারী) পদে মনোনয়নপত্র বৈধ হয়েছে আফরোজা আক্তার লাইজু, নাজনীন পাখি ও শাহনাজ লিপির।

কাঁঠালিয়ায় মনোনয়নপত্র বৈধ হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. এমাদুল হক মনির, দলের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গোলাম কিবরিয়া সিকদার, বিএনপি সমর্থক জাহাঙ্গীর হোসেনের। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় বদিউজ্জামান বদু ও হারুন অর রশীদ জোমাদ্দারের।

ভাইস চেয়ারম্যান (নারী) পদে মনোনয়নপত্র বৈধ হয়েছে ফাতেমা খাননের। ফলে নারী ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা খানম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে। তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ ঝালকাঠিতে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দুই চেয়ারম্যানসহ ঝালকাঠিতে ১২ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

প্রকাশের সময় : 08:42:42 pm, Thursday, 28 February 2019