সংবাদ শিরোনাম:

ইয়াবাসহ আটক সেই ছাত্রলীগ নেতা শান্তু বহিষ্কার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:43:03 pm, Sunday, 24 February 2019
  • 24 সংবাদটি দেখা হয়েছে

নলছিটি প্রতিনিধি:ঝালকাঠির নলছিটিতে ১৫ পিস ইয়াবা সহ আটকের পর পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত কুমার দাস শান্তুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা কমিটির নির্দেশক্রমে রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্র্যায় তাকে বহিষ্কার করা হয় । পৌর ছাত্রলীগের সভাপতি মো. মাহমুদ হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক এস এম তরিকুল ইসলাম হিরনের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সুশান্ত কুমার দাস ইয়াবাসহ আটকের পর জরুরী সভা ডাকা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা শহরের কলবাড়ি রোডের একটি বাসা থেকে ইয়াবাসহ সুশান্ত কুমার দাস শান্তু ও তার সহযোগী মাসুদ শিকদার ওরফে মার্ডার মাসুদকে আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে রোববার সকালে আদালতে পাঠায় পুলিশ। আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ইয়াবাসহ আটক সেই ছাত্রলীগ নেতা শান্তু বহিষ্কার

প্রকাশের সময় : 09:43:03 pm, Sunday, 24 February 2019