শ্বশুরবাড়ির পুকুরে নববধূর গলায় কলসিবাঁধা মরদেহ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




শ্বশুরবাড়ির পুকুরে নববধূর গলায় কলসিবাঁধা মরদেহ

শ্বশুরবাড়ির পুকুরে নববধূর গলায় কলসিবাঁধা মরদেহ




অনলাইন ডেস্ক:ঢাকার দোহারে বিয়ের তিন দিনের মাথায় শ্বশুরবাড়ির পুকুর থেকে শিখা আক্তার (১৮) নামে এক নববধূর গলায় কলসিবাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার উত্তর জয়পাড়ার মিয়াপাড়া এলাকার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত শিখা আক্তার মিয়াপাড়া এলাকার রুহুল আমীনের স্ত্রী।ঘটনার পর থেকে রুহুল পলাতক রয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।আটকরারা হলেন- রুহুলের চাচা মো. খোকন (৫০), মা আসমা বেগম (৪৫), বোন ফারিয়া আক্তার (১৮) এবং ভাবি মোহনা আক্তার (২০)।

স্থানীয়দের বরাত দিয়ে দোহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম বলেন, দোহারঘাটা এলাকার কুয়েত প্রবাসী মো. সিরাজের মেয়ে শিখা আক্তারের সঙ্গে গত শুক্রবার রুহুল আমীনের পারিবারিকভাবে বিয়ে হয়। রোববার রাত থেকে শিখার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি।একপর্যায়ে সোমবার সন্ধ্যায় শ্বশুরবাড়ির পুকুরে কচুরিপানার নিচে গলায় কলসিবাঁধা অবস্থায় শিখার মরদেহ তার বাবার বাড়ির লোকজন খুঁজে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি বলেন, ময়নাতদন্ত শেষে নববধূর মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD