বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ’লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারজানা বিনতে ওহাব দিন রাত গন-সংযোগ ও পথসভা করে এবং ভোটারদের দোয়া সমর্থন প্রত্যাশায় ব্যস্ত সময় পার করছেন। সোমবার সন্ধায় তারা উপজেলার মানিক কাঠী,দোয়ারিকা ও রহমতপুরসহ বিভিন্ন স্থানে গনসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহীন সিকদার, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল চিশতি, দেলোয়ার হোসেন, মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, যুবলীগের সাধারন সম্পাদক মাসুদ করিম লাভু,ইউপি সদস্য শাহীন হোসেন প্রমুখ।
বিজ্ঞপ্তি :
সংবাদ শিরোনাম:
বাবুগঞ্জে চেয়ারম্যান প্রার্থী কাজী দুলাল ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারজানার গনসংযোগ
-
Reporter Name - প্রকাশের সময় : 11:33:32 pm, Monday, 18 February 2019
- 14 সংবাদটি দেখা হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ













