ভোলায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় হেল্প এন্ড কেয়ার এর প্রতিষ্ঠাতা ও মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক অমির উপর হামলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় হেল্প এন্ড কেয়ার এর প্রতিষ্ঠাতা ও মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক অমির উপর হামলা

ভোলায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় হেল্প এন্ড কেয়ার এর প্রতিষ্ঠাতা ও মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক অমির উপর হামলা




ভোলা প্রতিনিধি ॥মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় কথিত সাংবাদিক ও ভোলা টাইমসের সম্পাদক রাজিব কর্তৃক ভোলা মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক, হেল্প এন্ড কেয়ার সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতাসামাজিক সংগঠন জাগো ফাউন্ডেশন এর ভোলা জেলা সাবেক সভাপতি, এবং ভোলা নিউজ-২৪ এর নির্বাহী সম্পাদক রাকিব উদ্দিন অমির উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে ভোলা শহরের বাংলা স্কুল মোড় এলাকার কচমস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা টাইমস নামের একটি অনলাইন পত্রিকার সম্পাদক ও কথিত সাংবাদিক রাজিব দীর্ঘদিন ধরে ইয়াবা সহ মাদক বিক্রির সাথে জড়িত। সে কুয়েত প্রবাসী থাকাকালীন সময়েও কুয়েতে মাদক সহ আটক হয়েছেন। এছাড়া রাজিবের মাদক বিক্রি ভোলার সর্বজন বিদিত। রাজিবকে সঠিক পথে আসতে বলায় কয়েক মাস আগে রাজিবের হাতে তার পিতা মাতা লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছিলো।

বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক সংগঠন হেল্প এন্ড কেয়ার এর প্রতিষ্ঠাতা, ভোলা মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক, এবং ভোলা নিউজ-২৪ এর নির্বাহী সম্পাদক রাকিব উদ্দিন অমি বাংলাস্কুল মোড় এলাকার কসমস ক্লাবের সামনে গেলে রাজিবকে স্থানীয় কয়েকজন কিশোরের কাছে মাদক বিক্রি করা অবস্থায় দেখতে পায়। অমি বিষয়টির প্রতিবাদ করলে রাজিব ক্ষিপ্ত হয়ে উঠে। রাজিব অমিকে অকথ্য ভাষায় গালাগালি করে। পরে এক পর্যায়ে রাজিব ও তার সাথে থাকা অপরিচিত কয়েকজন মিলে অমিকে এলোপাথারী মারধর করে। এসময় স্থানীয়রা এসে অমিকে উদ্ধার করে। বিষয়টি নিয়ে ভোলা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে অমির বড় ভাই ভোলা নিউজ-২৪ এর প্রকাশক আরিফ উদ্দিন রনি বলেন, কথিত সাংবাদিক মোঃ রাজিব দীর্ঘদিন ধরে ইয়াবাসহ মাদক ব্যবসা করে আসছে। ইতিপূর্বে তাকে মাদক ব্যবসা থেকে ফিরে আসতে বলায় সে তার পিতাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে। সে কুয়েতে থাকাকালীন সময়েও মাদক সহ আটক হয়েছে। আমার ছোট ভাই অমি তাকে মাদক ব্যবসায় বাধা দেওয়া সে অমিকে তার বাহিনী নিয়ে এলোপাথারী মারধর করেছে। আমি এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মাদক ব্যবসায়ী রাজিবকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।

এদিকে, ভোলা মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক, সামাজিক সংগঠন হেল্প এন্ড কেয়ার এর প্রতিষ্ঠাতা এবং ভোলা নিউজ-২৪ এর নির্বাহী সম্পাদক রাকিব উদ্দিন অমির উপর হামলার ঘটনাটি ফেইজবুকে পোষ্ট হওয়ার পর সাংবাদিক সহ বিভিন্ন মহল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা ইয়াবা ব্যবসায়ী রাজিবকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছেন।

এ ব্যাপারে ভোলা থানার ওসি ছগির মিঞা বলেন, এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে আইনানুনগ ব্যবস্থা গ্রহণ করবো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD