সংবাদ শিরোনাম:

বিদ্যুৎ’র ভেলকিবাজি !

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:38:20 am, Wednesday, 13 February 2019
  • 24 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার ৪ টি গ্রামে পল্লীবিদ্যুৎ সরবরাহ বন্ধ রাকা হচ্ছে কোন পূর্ব ঘোষনা ছাড়াই। এতে গ্রামবাসীদের দুর্ভোগের শেষ নেই। লাইনের আপগ্রেডিং কাজের কথা বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।

কাঁঠালিয়া পল্লীবিদ্যুৎ সুত্রে জানাযায়, পাটিখালঘাটা ইউনিয়নের ঘোষেরহাট, মরিচবুনিয়া, তারাবুনিয়া, পাটিকেলঘাটা গ্রামের ১১ হাজার ভোল্টের মেইন লাইনে আপগ্রেটিংয়ের কাজ চলছে। গতকাল সোমবার থেকে এই কাজ শুরু হয়ে ১০ দিন চলবে বলে জানাযায়।

ঠিকাদার স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষকে না জানিয়ে হাঠাৎ করেই এই কাজ শুরু করেন। এতে ভোগান্তিতে পরে ঐ চার গ্রামের হাজার হাজার মানুষ। সকাল ৯ টায় বিদ্যুৎ নিয়ে সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখা হয়।

এ প্রসঙ্গে পাটিখালঘাটা ইউনিয়নের চেয়ারম্যান শিশির চন্দ্র দাস বলেন, গত এক সপ্তাহ ধরে বিদ্যুৎ সকালে যায় সন্ধ্যায় আসে। এর আগেও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে আসছে। তবে কর্তৃপক্ষ কোন পূর্ব ঘোষণা ছাড়াই এক সপ্তাহ ধরে বিদ্যুৎ বন্ধ রেখে লাইনের কাজ করছে বলে জানায়।

এ বিষয়ে কাঁঠালিয়া পল্লী বিদ্যুতের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এজিএম রাজন কুমার দাস জানান, গত সোমবার থেকে হঠাৎ করে ঠিকাদার আপগ্রেডিং কাজের শিডিউল না জানিয়েই কাজ শুরু করায় এ সমস্যা দেখা দিয়েছে। আমি তাকে বলেছি এভাবে বিদ্যুৎ বন্ধ রাখা হলে জনসাধারনের ভোগান্তি হয়। তাই একটানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা যাবেনা। আগামী ১০ দিন এ কাজ চলবে বলে ঠিকাদার জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিদ্যুৎ’র ভেলকিবাজি !

প্রকাশের সময় : 02:38:20 am, Wednesday, 13 February 2019