সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে গর্ভবতী গাভিকে জবাই করায় দুই মাংস ব্যবসায়ীর লাইসেন্স স্থগিত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:00:24 pm, Wednesday, 6 February 2019
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:
রুগ্ন, অসুস্থ ও গর্ভবতী পশু জবাই করে মাংস বিক্রির অভিযোগে ঝালকাঠিতে দুই ব্যবসায়ীর লাইসেন্স বাতিল করা হয়েছে। আজ বুধবার দুপুরে ঝালকাঠি পৌরসভা কর্তৃপক্ষ তাদের লাইসেন্স বাতিল করে নোটিশ দেন। পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার এ আদেশ প্রদান করেন। অভিযুক্তরা হলেন শহরের মাংস ব্যবসায়ী আবদুস ছত্তার ও মো. জসিম মুন্সি।

অভিযোগে জানা যায়, ঝালকাঠিতে গর্ভবতী একটি গাভিকে জবাই করে হত্যার অভিযোগ ওঠে শহরের মাংস বিক্রেতাদের (কসাই) বিরুদ্ধে। তারা গাভিটি জবাই করে মৃত বাচ্চাটি জবাইখানার পাশের ডাস্টবিনে ফেলে রাখে। জবাই করা গাভির মাংস বাজারে বিক্রি করে তাঁরা। বিষয়টি জানাজানি হলে পৌরসভা কর্তৃপক্ষের তদন্তে দুই মাংস বিক্রেতার নাম উঠে আসে।

ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার বলেন, জবাইখানার দায়িত্বে যারা রয়েছেন, তাদের না দেখিয়ে গোপনে একটি গর্ভবতী গাভিকে জবাই করে দুই মাংস ব্যবসায়ী। তদন্ত করে তাদের নাম পাওয়া গেছে। দুইজনেরই লাইসেন্স স্থগিত করা হয়েছে। এ ধরণের ঘটনা বভিষ্যতে ঘটলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে গর্ভবতী গাভিকে জবাই করায় দুই মাংস ব্যবসায়ীর লাইসেন্স স্থগিত

প্রকাশের সময় : 04:00:24 pm, Wednesday, 6 February 2019