ভোলায় দুই ভাইর কান্ড ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় দুই ভাইর কান্ড !

ভোলায় দুই ভাইর কান্ড !




স্টাফ রিপোর্টার:ভোলার বোরহানউদ্দিনে বোনকে সম্পত্তি দেয়ায় বাবার বসতঘরে আগুন দিয়ে বাবা-মা ও বোন ও ভাগ্নেকে পিটিয়ে জখম করেছে দুই ছেলে। ওই সময় ওই দুই ছেলে বসত ঘরে থাকা মালামাল নিয়ে গিয়ে করে বাকি মালামালে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার কুতুবা ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ডে ওই ঘটনা ঘটে। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

 

এলাকাবাসী কুলাঙ্গার দুই ছেলের বিচার দাবী করেছে। আহত মা-বাবার বড় ছেলে আবুল কালাম জানান, তার বাবা অহিদ হাজী তাদের সম্পত্তি বোনদের অংশ ভাগ বাটোয়ারা করে দেন। কিন্তু অপর দুই ভাই আল-আমিন ও কামাল বোনকে সম্পত্তি দিতে রাজি ছিলনা।

 

 

এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকালে ঢাকা থেকে এসে হঠাৎ করে তার মা সুফিয়া খাতুন, বাবা অহিদ হাজী, বোন নাছিমা বেগম ও বোনের ছেলে হামিমকে এলোপাথারী মারধর করে জখম করে। এক পর্যায়ে আহতরা সবাই নিস্তেজ অবস্থায় ঘরে পড়ে থাকে।

 

 

দুই ছেলে নিস্তেজ দেহ টেনে-হিচড়ে ঘরের বাইরে বের করে ঘরে থাকা সবকিছু নিয়ে ঘর ভাংচুর করে ঘরে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে।

 

 

 

আহতদের অবস্থা গুরুতর হওয়ায় স্থানয়ীরা তাদের উদ্ধার করে ভোলা জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। ওই বাড়ির লোকজন জানায়, দুই ভাইয়ের হামলায় মুহুর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

 

তারা বাঁধা দিতে আসলে তাদের উপর চড়াও হয়। সরে জমিনে গিয়ে দেখা যায় ঘরের আসভাবপত্রে আগুন জ্বলছে। শত শত এলাকাবাসি ঘটনাস্থলে এসে ভির জমিয়েছে।

 

 

তারা প্রশাসনের কাছে এ ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করেছেন। আল-আমিন ও কামালের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের এলাকায় পাওয়া যায়নি।

 

 

বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার সিকদার ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, দোষিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD