সিরিজ বোমা হামলার যাবজ্জীবনপ্রাপ্ত আসামি কুয়াকাটা থেকে গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:43:23 pm, Monday, 13 January 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলায় খাগড়াছড়ি জেলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জঙ্গি বেলাল মিয়া ওরফে বেল্লাল ওরফে রুবেলকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে গ্রেফতার করেছে পুলিশের ‘এন্টি টেররিজম ইউনিট’। সোমবার (১৩ জানুয়ারি) ভোরে পটুয়াখালী পুলিশের সহায়তায় কুয়াকাটার আলীপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার বেলা ১১টায় পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ সময় গ্রেফতারকৃত যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জঙ্গি বেলাল মিয়াকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

বেলাল খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার চংড়াছড়ি বৈদ্যটিলা এলাকার নূর আলম মোয়াজ্জেমের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, গ্রফতারকৃত বেলাল মিয়া ওরফে বেল্লাল ওরফে রুবেল ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলায় খাগড়াছড়ি জেলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। ঘটনার পরে থেকে তিনি আত্মগোপন করে ঢাকা, সাভার, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ছদ্মনামে অবস্থান করেন।

সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে তিনি রুবেল নাম নিয়ে পটুয়াখালীর কুয়াকাটা এলাকায় রাজমিস্ত্রীর কাজ নেন।

গোপনসূত্রে খবর পেয়ে জঙ্গিবাদ দমনে পুলিশের বিশেষ ইউনিট ‘এন্টি টেররিজম ইউনিট’ কুয়াকাটায় অবস্থান করে তাকে নজরদারিতে রাখে। পরে সোমবার ভোরে পটুয়াখালী জেলা পুলিশের সহায়তায় কুয়াকাটার আলীপুর বাজার থেকে গ্রেফতার করে।

বর্তমানে তার সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। সেইসঙ্গে আইনি প্রক্রিয়া গ্রহণের কার্যক্রম চলছে।

ভয়েস অব বরিশাল/ এইচ, এম হেলাল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

সিরিজ বোমা হামলার যাবজ্জীবনপ্রাপ্ত আসামি কুয়াকাটা থেকে গ্রেফতার

প্রকাশের সময় : 10:43:23 pm, Monday, 13 January 2020