বরিশাল সিটির নয়টি কেন্দ্রে পূর্ণভোট গ্রহণ শনিবার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




বরিশাল সিটির নয়টি কেন্দ্রে পূর্ণভোট গ্রহণ শনিবার

বরিশাল সিটির নয়টি কেন্দ্রে পূর্ণভোট গ্রহণ শনিবার




অনলাইন ডেস্ক//
সিটি কর্পোরেশনের নয়টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহন অনুষ্ঠিত হবে শনিবার। সকাল আটটা থেকে ভোট গ্রহন চলবে বিকেল চারটা পর্যন্ত। ভোট সুষ্ঠু করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই বিসিসি নির্বাচনে অনিয়মের অভিযোগে আটটি কেন্দ্রের ফল বাতিল করে নির্বাচন কমিশন। এছাড়াও একটি কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করেন প্রিজাইডিং কর্মকর্তা। এই নয়টি কেন্দ্রে পুনরায় ভোট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

বিসিসি’র নয়টি কেন্দ্রের মধ্যে ১, ১৪, ১৭, ২২, ২৩ ও ২৪ সাধারণ ওয়ার্ডে ছয়জন কাউন্সিলর এবং তিনটি সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য প্রতিদ্বন্ধিতা করছেন প্রার্থীরা। নির্বাচন তদারকির জন্য নিয়োগ করা হয়েছে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রতিটি কেন্দ্রে পুলিশ মোতায়েন ছাড়াও কেন্দ্রের বাইরে দায়িত্ব পালন করবে দ্ইু প্লাটুন বিজিবিসহ র‌্যাব-পুলিশের টহল দল, স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স।

কেন্দ্রগুলো হলো-নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের আগরপুর রোডের সরকারী মহিলা কলেজ (মহিলা) ও সদর রোডের সিটি কলেজ (পুরুষ), ১৪ নম্বর ওয়ার্ডের আলেকান্দা ফারিয়া কমিউনিটি সেন্টার (পুরুষ), ২৩ নম্বর ওয়ার্ডের চৌমাথা আরএম সাগরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় (পুরুষ), ২২ নম্বর ওয়ার্ডের সিএন্ডবি রোডের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (পুরুষ) ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (মহিলা), ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয় এবং ১ নম্বর ওয়ার্ডের সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় (কেন্দ্র), ২৪ নম্বর ওয়ার্ডের রূপতলী হাউজিং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী মাধ্যমিক বিদ্যালয় (পুরুষ)। নয়টি কেন্দ্রে মোট ভোটার ১৬ হাজার ১১৫জন।উল্লেখ্য, গত ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১২৩টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

তবে ভোট গ্রহণের দিন বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ তোলে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা। এরপর নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা কেন্দ্রে অনিয়ম পাওয়ায় তাদের প্রতিবেদনের ভিত্তিতে কমিশন ওইদিন সন্ধ্যায় ১৫টি কেন্দ্রের ফল ঘোষণা স্থগিত করেন। এছাড়া অনিয়মের অভিযোগে ওইদিন সকাল ১১টার মধ্যে ১ নম্বর ওয়ার্ডের সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করেন প্রিজাইডিং কর্মকর্তা।পরবর্তীতে অভিযোগ তদন্তে আটটি কেন্দ্রে ভোটে অনিয়মের প্রমান পাওয়ায় ওইসব কেন্দ্রের ফল বাতিল ঘোষণা করে পুনরায় ভোট গ্রহনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এছাড়াও প্রিজাইডিং কর্মকর্তা কর্তৃক স্থগিতকৃত সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পুনরায় ভোট গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD