হিজলায় জাটকা রক্ষায় জব্দ ১২ লাখ মিটার জাল Latest Update News of Bangladesh

বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ঝালকাঠি-১: কর্মসংস্থান গড়ার অঙ্গীকারে ফিরোজীর নির্বাচনী মিছিল স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া—এ ব্যাপারে জাতি ঐক্যবদ্ধ: মাসুদ সাঈদী বাবুগঞ্জে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহিদ প্যাদাসহ আটক ৫ কৃষি, শিল্প, তরুণ প্রশিক্ষণ ও কর্মসংস্থান পরিকল্পনা ঘোষণা তারেক রহমানের দুই দশক পর বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান কোরআন তেলাওয়াতের মাধ্যমে বরিশালে তারেক রহমানের সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ: মোস্তাফিজ ইস্যুতে শতকোটির সমীকরণ বরিশালে তারেক রহমানের অপেক্ষায় সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা জামায়াতের আমিরের বিরুদ্ধে বানারীপাড়া-উজিরপুরে কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল বিটিভিতে তারেক রহমানের ভাষণের ব্যবস্থা করতে ইসির নির্দেশ




হিজলায় জাটকা রক্ষায় জব্দ ১২ লাখ মিটার জাল

হিজলায় জাটকা রক্ষায় জব্দ ১২ লাখ মিটার জাল




হিজলা প্রতিনিধি ॥ মেঘনা নদীতে জাটকা নিধন বন্ধে বরিশালের হিজলা উপজেলায় প্রশাসনের কঠোর অবস্থান আবারও স্পষ্ট হলো। সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে ১২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, নদীর বিভিন্ন স্থানে পাতানো অবস্থায় এসব জাল উদ্ধার করা হয়। পরে নদীর তীরে এনে প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ লাখ টাকা।

অভিযানকালে জাটকা শিকাররত অবস্থায় চারজন জেলেকে হাতেনাতে আটক করা হয়। উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, জাটকা সংরক্ষণ না হলে ইলিশের উৎপাদন হ্রাস পাবে। জাতীয় মাছ ইলিশের উৎপাদন বাড়াতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও জানান, মেঘনা নদীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। নিষিদ্ধ কারেন্ট জাল উৎপাদন, মজুদ ও ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের কর্মচারী এবং হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অংশ নেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি জাটকা নিধন বন্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD