সারাদেশে আজ থেকে শুরু হয়েছে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




সারাদেশে আজ থেকে শুরু হয়েছে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান

সারাদেশে আজ থেকে শুরু হয়েছে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান

করোনা টিকার প্রথম ৫৬,২৭, ১০৭ ও দ্বিতীয় ডোজ ৩,৮৩,৭১৭ জন নিয়েছেন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সারাদেশে আজ থেকে শুরু হয়েছে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান। ঢাকাসহ বিভিন্ন জেলার বুথে বুথে দেয়া হয়েছে দ্বিতীয় ডোজের টিকা।

 

 

চট্টগ্রামে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর টিকা গ্রহণের মাধ্যমে দ্বিতীয় ডোজ প্রয়োগ কার্যক্রম শুরু করেন। সকাল থেকে নগরের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে এ কার্যক্রম শুরু হয়। সবচেয়ে বড় টিকা কেন্দ্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে এক হাজার চার’শ ৩৮ জনকে টিকা নেয়ার জন্য এসএমএস পাঠানো হয়েছে।

 

 

গাজীপুরে পাঁচটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমপ্লেক্স ও শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে একযোগে ভ্যাকসিন দেয়া হচ্ছে। দ্বিতীয় ডোজের পাশাপাশি নতুনদের জন্য প্রথম ডোজও চলমান থাকবে বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।

 

 

চুয়াডাঙ্গায় সদর হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান। এসময় তিনি নিজেও দ্বিতীয় ডোজ নেন। ইতিমধ্যে জেলায় প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৭ হাজার নারী-পুরুষ।

 

 

খাগড়াছড়িতে দ্বিতীয় পর্যায়ের করোনা টিকা নিয়েছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সিভিল সার্জন নুপুর কান্তি দাশ।

 

 

পটুয়াখালীতেও দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়েছে। জেলায় প্রথম ডোজ টিকা নিয়েছেন ২৯ হাজার ৩৪০ জন। বরিশাল মহানগরী এবং জেলার সব কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন মহানগরীতে আট’শ জনকে দ্বিতীয় ডোজ দেয়ার কথা রয়েছে।

 

 

রংপুর বিভাগের টিকাদান কেন্দ্রগুলোতে প্রথম দিনেই বেশ ভিড় করেছে মানুষ। বিভাগের আট জেলায় দ্বিতীয় ডোজ টিকা দেয়ার জন্য পৌঁনে চার লাখ টিকা সরবরাহ করেছে স্বাস্থ্য বিভাগ।

 

 

নোয়াখালীতে টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এসময় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ভ্যাকসিন নেন।

 

 

সাতক্ষীরায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের টিকা গ্রহণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এসময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সদর হাসপাতালে টিকা গ্রহণ করেন।

 

 

নড়াইলে দ্বিতীয় ডোজের টিকা দেয়া শুরু হয়েছে। জেলায় দ্বিতীয় ডোজের জন্য ২৪ হাজার টিকা এসেছে। এছাড়াও মানিকগঞ্জ, কুমিল্লা, সিলেট, মেহেরপুর, দিনাজপুর ও হবিগঞ্জে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD