সংবাদ শিরোনাম:

ভোলায় ‌‌মাতাল অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:22:27 pm, Saturday, 26 August 2023
  • 4 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলায় রাস্তা পারাপারের সময় অটোরিকশা চাপায় মারিয়া নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ভোলা-ইলিশা আঞ্চলিক মহাসড়কের বাপ্তা বুড়ি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর বাপ্তা গ্রামের মোঃ ইসমাইল কাজীর মেয়ে।

স্থানীয় প্রতক্ষদর্শীরা জানান, দুপুরে মারিয়া তার চাচাতো ভাইয়ের জন্য দুধের প্যাকেট কেনার উদ্দেশ্যে দোকানে যায়। সেখানে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী অটোরিকশা মারিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানান ওসি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

ভোলায় ‌‌মাতাল অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

প্রকাশের সময় : 10:22:27 pm, Saturday, 26 August 2023