‘বরিশালে ১৩০০ মাদকসেবী ও ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরেছে’ Latest Update News of Bangladesh

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ মা ইলিশ রক্ষায় নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত, বিপুল জাটকা জব্দ নগরীর উন্নয়নে সাংবাদিকরা পাশে থাকবেন, আশা বিসিসি প্রশাসকের




‘বরিশালে ১৩০০ মাদকসেবী ও ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরেছে’

‘বরিশালে ১৩০০ মাদকসেবী ও ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরেছে’




নিজস্ব প্রতিনিধি॥  বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম-বিপিএম (বার), পিপিএম বলেছেন, মাদক জীবনকে ধ্বংস করে দেয়। সব অপরাধের মূল হচ্ছে মাদক। সমাজ থেকে মাদক নির্মূল করতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। এখনো যেসব মাদকসেবী ও ব্যবসায়ীরা আত্মসমর্পণ করেননি তাদের আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।

বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে রোববার (৮ সেপ্টেম্বর) সকালে আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা মাদকসেবী ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল বলেন, মাদকের কারণে ব্যক্তি, পরিবার, সমাজ সবই নষ্ট হয়।

তাই মাদক ছেড়ে সুপথে আসার আহ্বান জানিয়ে ডিআইজি বলেন, আমরা বরিশাল বিভাগে এক হাজার ৩০০ জনের মতো আত্মসমর্পণকারী মাদকসেবী ও ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছি। আমাদের উদ্দেশ হলো মাদক ছেড়ে যেন সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসে।

বরিশালের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি এহসান উল্লাহ, মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম ইকবাল এবং নারী নেত্রী রাহিমা সুলতান কাজল।

সভা শেষে আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা মাদকসেবী ও ব্যবসায়ীদের নিয়ে ‘স্বপ্নতরী’ সংগঠনের শুভ উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল।

মতিবিনিময় সভায় ৬ জন মাদকসেবী ও ব্যবসায়ী আত্মসমর্পণ করেন। এর আগে ২২৩ জন মাদকসেবী ও ব্যবসায়ী আত্মসমর্পণ করেছিল।

২২৯ জন আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের জন্য তাদের সমন্বয়ে স্বপ্নতরী নামে একটি সমিতি গঠন করা হয়। এ সমিতির মাধ্যমে আত্মসমর্পণকারীদের ভবিষ্যৎ জীবন উন্নয়নের চেষ্টা চলছে। এ সমিতিতে বর্তমানে ৫৫ জন সদস্য রয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD