বরিশালে তারেক রহমানকে স্বাগত জানিয়ে নেতাকর্মীদের মিছিল Latest Update News of Bangladesh

বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ঝালকাঠি-১: কর্মসংস্থান গড়ার অঙ্গীকারে ফিরোজীর নির্বাচনী মিছিল স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া—এ ব্যাপারে জাতি ঐক্যবদ্ধ: মাসুদ সাঈদী বাবুগঞ্জে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহিদ প্যাদাসহ আটক ৫ কৃষি, শিল্প, তরুণ প্রশিক্ষণ ও কর্মসংস্থান পরিকল্পনা ঘোষণা তারেক রহমানের দুই দশক পর বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান কোরআন তেলাওয়াতের মাধ্যমে বরিশালে তারেক রহমানের সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ: মোস্তাফিজ ইস্যুতে শতকোটির সমীকরণ বরিশালে তারেক রহমানের অপেক্ষায় সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা জামায়াতের আমিরের বিরুদ্ধে বানারীপাড়া-উজিরপুরে কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল বিটিভিতে তারেক রহমানের ভাষণের ব্যবস্থা করতে ইসির নির্দেশ




বরিশালে তারেক রহমানকে স্বাগত জানিয়ে নেতাকর্মীদের মিছিল

বরিশালে তারেক রহমানকে স্বাগত জানিয়ে নেতাকর্মীদের মিছিল




নিজস্ব প্রতিবেদক ॥ দীর্ঘ দুই দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে নগরীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সফরকে স্বাগত জানিয়ে মঙ্গলবার বিকেলে বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় স্বাগত মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য ফোরাম যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক বাচ্চু গাজীর নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবদলের ত্রাণ বিষয়ক সম্পাদক সাইদুল আলম খান রিপন, সাবেক বাকসু সম্পাদক ও জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. নাসিরউদ্দিন, জিয়া মঞ্চ বরিশাল মহানগর শাখার সদস্য আনোয়ার মৃধাসহ আরও অনেকে।

নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে নগরীর রাজপথ মুখরিত করে তোলেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—“তারেক জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগত, বরিশালবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।” পাশাপাশি তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে স্লোগান দেন।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুনভাবে সংগঠিত হচ্ছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজ জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে। তারা বলেন, বরিশালবাসী তারেক রহমানের আগমনের অপেক্ষায় ছিল।

নেতারা আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। তারা আশা প্রকাশ করেন, বরিশালের জনসভা থেকে তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

মিছিলটি কাউনিয়া এলাকা থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা।

দলীয় সূত্রে জানা গেছে, বুধবার বরিশালে অনুষ্ঠিতব্য জনসভাকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD