পিরোজপুরে সড়কে আটকে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




পিরোজপুরে সড়কে আটকে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সড়কে আটকে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সড়কে আটকে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সড়ক আটকে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মামুন হালদার (৪৫) কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা মামুনের মৃত্যু নিশ্চিত করে লাশ কালভার্টে ফেলে রাখে। তার একটি বিচ্ছিন্ন করে ডোবায় ফেলে দেয় দুর্বৃত্তরা। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

 

 

পুলিশ জানায়, মামুন মোটরসাইকেলে শিয়ালকাঠি নিজ ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। কাপালীরহাট-মহসীনের চৌরাস্তা সড়কে ৪-৫ জন রাস্তায় গাছ ফেলে তার গতিরোধ করে। ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয় এবং একটি পা বিচ্ছিন্ন করে দেয়।

 

 

ইউপি সদস্য মামুনের মোটরসাইকেলচালক সজল জোমাদ্দারকে মারধর করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

 

 

মামুনের স্ত্রী নিলুফা বেগম বলেন, সকালে বাড়ি থেকে ইউনিয়ন পরিষদের উদ্দেশে বের হন। এরপর শুনি তার লাশ পথে পড়ে আছে। যারা আমার স্বামীকে হত্যা করেছে তাদের বিচার চাই।

 

 

পূর্বশত্রুতার জেরে মানুনকে পরিকল্পিতভবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার ভাই আব্দুল খালেক হাওলাদার।

 

 

ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

 

 

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া-ভাণ্ডারিয়া সার্কেল) মো. ইব্রাহিম জানান, পূর্বশত্রুতার জেরে সংঘবদ্ধ সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD