পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারুক, সাবেক মেয়র খোকন-সাদিক সহ ৩৬৬ জনের বিরুদ্ধে মামলা Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারুক, সাবেক মেয়র খোকন-সাদিক সহ ৩৬৬ জনের বিরুদ্ধে মামলা

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারুক, সাবেক মেয়র খোকন-সাদিক সহ ৩৬৬ জনের বিরুদ্ধে মামলা




নিজস্ব প্রতিবেদক: বরিশালের সাবেক এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, বরিশাল সিটির সদ্য সাবেক মেয়র খোকন সেরনিয়াবাত এবং সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ ৩৬৬ আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে।

বিএনপির কার্যালয় ভাংচুরের অভিযোগে মঙ্গলবার রাতে বরিশাল কোতয়ালী মডেল থানায় এ মামলা করেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

মামলায় বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম, সদ্য সাবেক সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে আসামি করা হয়েছে। এছাড়া সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ ৩৬৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলায় বাদী উল্লেখ করেছেন, গত ৪ আগস্ট দুপুরে ৬শ থেকে ৭শ জন পিস্তল, সটগান, ককটেল, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে নগরীর সদর রোডে বিএনপির অফিসে হামলা চালায়। তখন এক ও ২ নং আসামীর নির্দেশে ৩, ৪ ও ৬ নং আসামি পিস্তল দিয়ে গুলি বর্ষণ করে জনমনে আতংক সৃষ্টি করে।

এরপর ভাংচুর ও অগ্নিসংযোগ করা হলে আসামিরা আসবাবপত্র, জিয়া স্মৃতি লাইব্রেরীর বইসহ মূল্যবান দ্রব্য নষ্ট হয়ে যায়। কোতয়ালী মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD