বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ সিটি করপোরেশন নির্বাচন মেয়াদ অনুযায়ী আয়োজনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ভবিষ্যতে দলীয় প্রতীকে নির্বাচন হবে কিনা, সে বিষয়ে সংসদ সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটিসহ ছয়টি সিটি করপোরেশনের প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। সকালে প্রশাসকরা তার কাছে যোগদানপত্র জমা দেন।
মন্ত্রী বলেন, ধাপে ধাপে মেয়াদ অনুযায়ী নির্বাচন আয়োজন করা হবে। নির্বাচন ব্যবস্থায় কোনো পরিবর্তন হলে তা সংসদের মাধ্যমেই নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই।
এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, রাজনৈতিক নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কারণ তারা মাঠপর্যায়ে সরকারি কর্মকর্তাদের তুলনায় বেশি দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন।
সরকারের আশা, নতুন প্রশাসকদের মাধ্যমে সিটি করপোরেশনগুলোতে উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবা আরও গতিশীল হবে।
Leave a Reply