তফসিল পেছাবে তবে এ সপ্তাহেই: ইসি সচিব Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




তফসিল পেছাবে তবে এ সপ্তাহেই: ইসি সচিব

তফসিল পেছাবে তবে এ সপ্তাহেই: ইসি সচিব




অনলাইন ডেস্ক:
তফসিল পেছাবে তবে চলতি সপ্তাহেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার সব প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।শনিবার (০৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশন বৈঠক থেকে বের হয়ে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আজ সভার মুলতবি হলো, আগামীকাল বিকেল ৩টায় আবার সভা বসবে। আশা করি তফসিল এই সপ্তাহেই হবে। আমাদের সব প্রস্তুতি রয়েছে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনেরও প্রস্তুতি রয়েছে।

তিনি বলেন, আজকের সভায় অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার বিধিমালা অনুমোদন হয়েছে। এক্ষেত্রে প্রার্থী নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করে ডাউনলোড করে স্বাক্ষর করবেন। এরপর তা পিডিএফ আকারে আপলোড করে সাবমিট করবেন। এক্ষেত্রে মোবাইল ফোন মেসেজ বা ই-মেইল ঠিকানায় রিসিভ কপি পাঠানো হবে।ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিষয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, আজকের বৈঠকটি রোববার (৪ নভেম্বর) বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। সেখানে ইভিএম ব্যবহারের বিধিমালা চূড়ান্ত করা হবে।বিএনপির ৭ ধারা নিয়ে কোর্টের রায় প্রসঙ্গে তিনি বলেন, আদালত একটি নির্দেশনা দিয়েছেন। আমরা সেটি কমিশনের কাছে তুলবো। সেখানেই পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।তফসিল পেছানোর দাবি জানিয়ে ঐক্যফ্রন্টের চিঠির বিষয়ে তিনি বলেন, আমরা এখনও তাদের চিঠি হাতে পাইনি। তাদের দাবির বিষয়ে আগামীকালের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

নির্বাচনের প্রস্তুতি বিষয়ে ইসি সচিব বলেন, ইতোমধ্যে নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি নেয়া হয়েছে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। ৭৫টি দাবি আপত্তি নিষ্পত্তি করা হয়েছে। মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠক করেও প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD