ঝালকাঠি-১: কর্মসংস্থান গড়ার অঙ্গীকারে ফিরোজীর নির্বাচনী মিছিল Latest Update News of Bangladesh

বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ঝালকাঠি-১: কর্মসংস্থান গড়ার অঙ্গীকারে ফিরোজীর নির্বাচনী মিছিল স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া—এ ব্যাপারে জাতি ঐক্যবদ্ধ: মাসুদ সাঈদী বাবুগঞ্জে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহিদ প্যাদাসহ আটক ৫ কৃষি, শিল্প, তরুণ প্রশিক্ষণ ও কর্মসংস্থান পরিকল্পনা ঘোষণা তারেক রহমানের দুই দশক পর বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান কোরআন তেলাওয়াতের মাধ্যমে বরিশালে তারেক রহমানের সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ: মোস্তাফিজ ইস্যুতে শতকোটির সমীকরণ বরিশালে তারেক রহমানের অপেক্ষায় সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা জামায়াতের আমিরের বিরুদ্ধে বানারীপাড়া-উজিরপুরে কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল বিটিভিতে তারেক রহমানের ভাষণের ব্যবস্থা করতে ইসির নির্দেশ




ঝালকাঠি-১: কর্মসংস্থান গড়ার অঙ্গীকারে ফিরোজীর নির্বাচনী মিছিল

ঝালকাঠি-১: কর্মসংস্থান গড়ার অঙ্গীকারে ফিরোজীর নির্বাচনী মিছিল




ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন আলম ফিরোজী নির্বাচনী মাঠে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, জনগণের রায়ে নির্বাচিত হলে রাজাপুর-কাঁঠালিয়াকে একটি কর্মসংস্থানবান্ধব এলাকায় পরিণত করবেন এবং ক্ষুদ্র শিল্প স্থাপনের মাধ্যমে বেকারত্ব কমানোর উদ্যোগ নেবেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজাপুর উপজেলার বাইপাস মোড় থেকে শুরু হওয়া তাঁর নির্বাচনী মিছিল বাগরি বাজার, মেডিকেল মোড়সহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাইপাস মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় তিনি বক্তব্য দেন।

ব্যারিস্টার মঈন আলম ফিরোজী বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার জনগণ সচেতন ও সাহসী। তারা সবসময় সঠিক নেতৃত্ব নির্বাচন করে এসেছে। তিনি বলেন, এই অঞ্চলের মানুষ কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না।

তিনি এলাকার প্রধান সমস্যাগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের বেহাল অবস্থা, প্রতিবছর বিষখালী নদীর ভয়াবহ ভাঙন এবং বেকারত্ব রাজাপুর-কাঁঠালিয়ার উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি এসব সমস্যার স্থায়ী সমাধানে কাজ করার অঙ্গীকার করেন।

পথসভায় তিনি আরও বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য। আমার ব্যক্তিগত কোনো চাওয়া নেই, আপনাদের দেওয়ার জন্যই রাজনীতিতে এসেছি।” এরপর তিনি হাঁস প্রতীকে ভোট দিয়ে তাকে জয়ী করার আহ্বান জানান।

মিছিলে রাজাপুর উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার-ফেস্টুন ও পোস্টার হাতে নিয়ে তারা হাঁস প্রতীকের পক্ষে স্লোগান দেন। মিছিল ঘিরে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD