গণনাকারীদের একটু ভুলে নির্বাচন যেন পণ্ড না হয়: সিইসি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




গণনাকারীদের একটু ভুলে নির্বাচন যেন পণ্ড না হয়: সিইসি

গণনাকারীদের একটু ভুলে নির্বাচন যেন পণ্ড না হয়: সিইসি




অনলাইন ডেস্ক:সঠিক ব্যক্তির কাছে সঠিক দায়িত্ব দেওয়ার মাধ্যমে সঠিকভাবে ফলাফল ঘোষণা করতে হবে। গণনাকারীদের একটু ভুলে নির্বাচন যেন পণ্ড না হয়। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যানডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) প্রশিক্ষণে বুধবার (১৯ ডিসেম্বর) প্রধান অতিথির বক্তব্যে সিইসি একথা বলেন।

সিইসি বলেন, সুন্দরভাবে প্রশিক্ষণ করে মাঠে গিয়ে সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে আপনাদের তা প্রমাণ করতে হবে। সঠিক ফলাফল ঘোষণা করে সঠিক ব্যক্তির কাছে, সঠিক দায়িত্ব পৌঁছে যায় এবং সঠিকভাবে দেশ যেনো পরিচালিত হয়, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে।

কেএম নূরুল হুদা আরো বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভুল করলে সমস্ত নির্বাচন ব্যবস্থা ভুল হবে না। এতে সামান্য ক্ষতিগ্রস্ত হবে। যা সংশোধন করা যাবে। কিন্তু আপনার সামস্য ভুলের কারণে ব্যাপক অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই এ ব্যাপারে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, ফলাফল গণনাকারীদের একটু ভুলে নির্বাচন যেন পণ্ড না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নির্বাচনে টেকনিক্যাল পারসনের জায়গা খুব গুরুত্বপূর্ণ। কারণ সারাদেশের ফলাফল সফটওয়্যারের মাধ্যমে আসে।

তিনি বলেন, সামান্য সংখ্যার ভুল হলে নির্বাচনের ফলাফল উল্টে যেতে পারে। রান্নার সময় যেমন খাবারে লবণ না দিলে স্বাদ হয় না, ঠিক তেমনি সামান্য সংখ্যার ভুলে ফলাফল ওলটপালট হয়ে যায়। আপনাদের দক্ষতা, মেধা আগ্রহ দিয়ে নির্বাচন সুষ্ঠু করতে হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD