কেয়ামত পর্যন্ত বিএনপি ক্ষমতায় যেতে পারবে না: শাহজাহান ওমর Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর




কেয়ামত পর্যন্ত বিএনপি ক্ষমতায় যেতে পারবে না: শাহজাহান ওমর

কেয়ামত পর্যন্ত বিএনপি ক্ষমতায় যেতে পারবে না: শাহজাহান ওমর




ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বিএনপির সাবেক নেতা এম শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে। বিএনপিকে এর জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে ঝালকাঠির কাঁঠালিয়া পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

শাহজাহান ওমর বলেন, ‘সব নির্বাচনে জিততে হবে—এমন কথা নয়। বিএনপি মনে করে যখনই ক্ষমতায় যাবে, তখনই নির্বাচন করবে। সে অপেক্ষায় ১৫ বছর কেটে গেলো। এরকম কেয়ামত পর্যন্ত যেতে থাকলেও বিএনপি ক্ষমতায় যেতে পারবে না।’

ঝালকাঠি-১ আসনের (রাজাপুর-কাঁঠালিয়া) এই নৌকার প্রার্থী আরও বলেন, ‌‘আমি বঙ্গবন্ধুর ডাকে ২৪ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমি স্বাধীনতার পক্ষের লোক, তাই স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগে যোগ দিয়েছি। বিএনপির আমলে আমার কোনো কর্মী-সমর্থকের আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকলে, তাদের ক্ষমা করে দেবেন। আমি কখনও আওয়ামী লীগের কোনো লোককে খারাপ কথা বলিনি। আমরা নব্য আওয়ামী লীগ, পুরান আওয়ামী লীগের লোকজন আমাদের বরণ করেছে।’

পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমদ্দার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমাদুল হক মনিরের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন—জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ জলিল, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD