কুয়াকাটা পৌর যুবদলের তিন নেতা দল থেকে বহিষ্কার Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




কুয়াকাটা পৌর যুবদলের তিন নেতা দল থেকে বহিষ্কার

কুয়াকাটা পৌর যুবদলের তিন নেতা দল থেকে বহিষ্কার




পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কুয়াকাটা পৌর যুবদলের তিন নেতাকে দলীয় নৈতিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা যুবদল। সোমবার (৯ ডিসেম্বর) জেলা যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল-নোমানের স্বাক্ষরে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

বহিষ্কৃত তিন নেতা হলেন—কুয়াকাটা পৌর যুবদলের সদস্য ইউসুফ ঘরামী, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল মিয়াজী এবং ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মিরাজ হাওলাদার।

জেলা যুবদলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান তাদের বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। এ ঘটনায় জাতীয়তাবাদী যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে।

গত শনিবার রাতে কুয়াকাটার একটি হোটেল “হান্ড কড়াই (বার)” ভাঙচুর করার অভিযোগ ওঠে বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে। তবে অভিযুক্ত নেতারা এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।

বহিষ্কৃত নেতা ইউসুফ ঘরামী বলেন, “কেন বহিষ্কার করা হয়েছে তা আমি জানি না। আমরা কোনো অপরাধ করিনি। বিষয়টি নিয়ে আমরা সংবাদ সম্মেলন করব।”

কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন জানান, “বারে হামলার অভিযোগ নিয়ে আমি সংবাদমাধ্যমে শুনেছি। তবে বিএনপির নীতি ও শৃঙ্খলা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা দলের নীতিতে অটল থাকব।”

এই বহিষ্কারাদেশ দলীয় শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে নেয়া হয়েছে বলে যুবদল নেতৃবৃন্দ উল্লেখ করেন। অভিযোগের সঠিক তদন্ত এবং সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা আনার প্রয়াসে এই সিদ্ধান্ত সংগঠনের দৃঢ় অবস্থানের উদাহরণ বলে মন্তব্য করেন তারা।

এ ঘটনায় যুবদলের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও নেতৃত্বের একতা এবং দলীয় নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকার বার্তা দিয়েছেন নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD