কীর্তনখোলায় ঝড়:অল্পরে জন্য রক্ষা পেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




কীর্তনখোলায় ঝড়:অল্পরে জন্য রক্ষা পেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

কীর্তনখোলায় ঝড়:অল্পরে জন্য রক্ষা পেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী




নিজস্ব প্রতিবেদক।।  কীর্তনখোলা নদীতে ঝড়ের কবলে পরেছে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমকে বহনকারী স্পীডবোর্ড। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে স্পীডবোর্ডযোগে তিনি নদী ভাঙন এলাকা পরিদর্শনকালে আকস্মিক ঝড় শুরু হয়। এসময় প্রতিমন্ত্রীর বহরে থাকা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের একটি স্পীডবোর্ডও ঝড়ের কবলে পরে।

প্রতিকূল পরিস্থিতিতে দুটি স্পীডবোর্ড নদীতীরে আধা ঘণ্টা থামিয়ে রাখা হলেও প্রতিমন্ত্রীসহ তার সফর সঙ্গীরা বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যায়। পরবর্তীতে প্রতিমন্ত্রী বৃষ্টিতে ভিজে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, রবিবার বেলা ১১টার দিকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম একটি স্পীডবোর্ডে পাঁচ সঙ্গীকে নিয়ে পরিদর্শনে নামেন।

এসময় প্রতিমন্ত্রীর বহরে পানি উন্নয়ন বোর্ডের একটি স্পীডবোর্ডে কর্মকর্তাসহ আরও পাঁচজন ছিলেন। তাদের বহনকারী স্পীডবোর্ড দুটি বরিশাল সদর উপজেলার বেলাতলা নামক এলাকায় পৌঁছানো মাত্র ঝড়বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে প্রচন্ড ঢেউয়ের কারণে স্পীডবোর্ড দুটি নদীতীরে নিরাপদস্থানে থামিয়ে রাখা হয়।

পরবর্তীতে মন্ত্রীর নির্দেশে ঝড়বৃষ্টি উপেক্ষা করে কীর্তনখোলা পাড়ি দিয়ে চরকাউয়া ইউনিয়নের উদ্দেশে রওনা দেয়। মূলত এই সময়েই প্রচন্ড ঝড়ের কবলে পরে প্রতিমন্ত্রীকে বহনকারী স্পীডবোর্ড উল্টে যাওয়ার উপক্রম হয়। তখন চালক দক্ষতার সাথে স্পীডবোর্ডটি নদীতীরে নিয়ে গেলে বিপদ থেকে রক্ষা পান প্রতিমন্ত্রীসহ তার সফর সঙ্গীরা।

প্রতিমন্ত্রীর এপিএস শফিকুল ইসলাম পিন্টু জানান, প্রতিমন্ত্রীকে বহনকারী স্পীডবোর্ড ঝড়ের কবলে পরলেও কারও কোন ক্ষতি হয়নি। তাকে বহনকারী স্পীডবোর্ডটি বেলা একটার দিকে ঘাটে নিয়ে আসলে প্রতিমন্ত্রী সেখান থেকে গাড়িযোগে পান্নি উন্নয়ন বোর্ডের বাংলোতে যান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD