একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ৮ নভেম্বর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ৮ নভেম্বর

একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ৮ নভেম্বর




অনলাইন ডেস্ক:আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৮ নভেম্বর তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। রোববার সন্ধ্যায় সংবাদ সম্মলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। নির্বাচন কবে হবে সেদিনেই জানা যাবে।তিনি আরও বলেন, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফসিলের তারিখ পিছানো হয়েছে। ৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সেই ভাষণের মাধ্যমেই তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।তফসিল ঘোষণার পর নির্বাচনের জন্য কতদিন সময় থাকবে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, স্ট্যান্ডার্ড টাইম মেইনটেইন করা হবে। নরমালি যে সময় দেয়া হয় সে রকম ৪৫ দিনের কাছাকাছি সময় দেয়া হবে।তিনি বলেন, অনলাইনে মনোনয়নপত্র জমা ও ইভিএম বিধিমালা চূড়ান্ত করা হয়েছে। এখন পরবর্তী কার্যক্রমের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।এর আগে সন্ধ্যা পৌনে ৬টার দিকে সভার কার্যক্রম শুরু হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে একাদশ সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধিমালা চূড়ান্ত করে নির্বাচন কমিশন।উল্লেখ্য, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন শেষ করতে চায় নির্বাচন কমিশন। কারণ আগামী ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD