বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ইউএনও ওয়াহিদা : সিসিটিভিই শনাক্ত করল দুই হামলাকারীকে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:21:51 pm, Friday, 4 September 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত ঘটনা হলো দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনাটি। আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী সদস্যরা যখন এই হামলার কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। তখন তাদের নির্ভর করতে হলো সিসিটিভির উপর। অবশেষে সেই সিসিটিভিই শনাক্ত করল দুই হামলাকারীকে।

শুক্রবার ভোরে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে দিনাজপুরের হাকিমপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন মূল হামলাকারী আসাদুল ওরফে আরশাদুল ও জাহাঙ্গীর।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ আর র‌্যাবের যৌথ অভিযানে ধরা পড়ে তারা। তারা দু’জন ইউএনওর বাসায় ঢোকেন। সিসিটিভিতে তাদেরই দেখা গেছে।

ওসি জানান, জড়িতদের একজন মাদকাসক্ত। দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে বুধবার রাতে ঘোরাঘাটে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে তার ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। উভয়েরই শরীর ও মাথায় আঘাত লেগেছে।

গুরুতর আহত অবস্থায় বৃহস্পতিবার প্রথমে তাদের রংপুরের একটি বেসরকারি মেডিকেলে ভর্তি করা হয়। পরে দুপুরে ইউএনও ওয়াহিদা খানমকে বিমান বাহিনীর হেলিকপ্টার ঢাকায় আনা হয়। তার বাবা রংপুরে চিকিৎসাধীন।

পরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তির পর বৃহস্পতিবার রাত সোয়া ৯টা থেকে সোয়া ১১টা পর্যন্ত ওয়াহিদা খানমের অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এদিকে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় তার বড় ভাই শেখ ফরিদ উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ঘোড়াঘাট থানায় তিনি এই মামলা করেন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ইউএনও ওয়াহিদা : সিসিটিভিই শনাক্ত করল দুই হামলাকারীকে

প্রকাশের সময় : 03:21:51 pm, Friday, 4 September 2020