আ.লীগ নেতা হত্যাচেষ্টা,বাউফলে ২৪ আসামি কারাগারে Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




আ.লীগ নেতা হত্যাচেষ্টা,বাউফলে ২৪ আসামি কারাগারে

আ.লীগ নেতা হত্যাচেষ্টা,বাউফলে ২৪ আসামি কারাগারে

আ.লীগ নেতা হত্যাচেষ্টা,বাউফলে ২৪ আসামি কারাগারে




বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফল পৌর আওয়ামী লীগ সভাপতি ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম ফারুক ও জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খাঁনসহ দলীয় নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি সাইদুর রহমান হাসান, মো. সিদ্দিকুল্লাহ, মেহেদী, ইউসুফ, শুভ, মেহেদী জোমাদ্দার, মাহমুদ হাসান, মুন, সাইফুল ইসলামসহ ২৪জন আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

 

 

বৃহস্পতিবার পটুয়াখালী জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন আসামি পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী এ্যাড. মনিরুল ইসলাম খাঁন রিপন জানান, ‘আ.লীগ নেতা ইব্রাহিম ফারুককে হত্যাচেষ্টা মামলার ২৪ জন আসামি আত্মসমআর্পণ করে জামিন আবেদন করেন। বিজ্ঞ আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

 

মামলার বাদী মো. হারুন অর রশিদ খাঁন বলেন, ‘গত ২১ ফেব্রুয়ারি রাতে যুবলীগ নেতা তাপস হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র জুয়েলের সন্ত্রাসী বাহিনী অতর্কিতভাবে হত্যার উদেশ্যে পৌর আওয়ামী লীগ সভাপতির উপর হামলা চালায়। হামলায় ইব্রাহিম ফারুকের বাম চোখে গুরুতর জখম হয়। চোখের প্রায় ৯০ ভাগ নষ্ট হয়ে যায়। আমার মাথায় কুপিয়ে জখম করা হয়।

 

হামলায় উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম সিকদার, যুবলীগ নেতা সোহাগ, নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হান্নানসহ অনেকে আহত হয়। উল্লেখ্য, আসামিদের মধ্যে অধিকাংশই তাপস হত্যা মামলাসহ বাউফল থানায় একাধিক মামলা রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD