আমতলীতে ঘরের বেড়া ভেঙে ভাগ্নিকে ধর্ষণ চেষ্টার সময় হাতেনাতে ধরা মামা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ সচিবালয়ে স্বাধীনতা দিবসের ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভা




আমতলীতে ঘরের বেড়া ভেঙে ভাগ্নিকে ধর্ষণ চেষ্টার সময় হাতেনাতে ধরা মামা

আমতলীতে ঘরের বেড়া ভেঙে ভাগ্নিকে ধর্ষণ চেষ্টার সময় হাতেনাতে ধরা মামা




আমতলী প্রতিনিধি॥  বরগুনার আমতলীতে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে আবু জাফর নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সম্পর্কে ওই ছাত্রীর মামা।ঘটনা ঘটেছে শুক্রবার রাতে উপজেলার খেকুয়ানী গ্রামে।

স্থানীয় সূত্রে জানাগেছে, গত এক বছর ধরে ওই ছাত্রীকে একই গ্রামের আবদুর রব গাজীর ছেলে আবু জাফর উত্যক্ত করে আসছিল এমন অভিযোগ ছাত্রী ও তার পরিবারের। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা শালিস বৈঠক হয়। আবু জাফরের যন্ত্রনা সহ্য করতে না পেরে পরিবার ওই কলেজ ছাত্রীকে এ বছর ৭ জুন অন্যত্র বিয়ে দেয়। বিয়ের পরেও জাফর ওই ছাত্রীকে উত্যক্ত করে আসছে। গত বুধবার ওই ছাত্রী তার বাবার বাড়িতে আসে।

শুক্রবার দিবাগত রাতে ওই ছাত্রীর বাবার ঘরের টিনের বেড়া ভেঙে জাফর ঘরে প্রবেশ করে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ছাত্রীর ডাক চিৎকারে ঘরের লোকজন এসে আবু জাফরকে আটক করে। পুলিশ খবর পেয়ে শনিবার সকালে আবু জাফর ও কলেজ ছাত্রীকে থানায় নিয়ে আসেন। এদিকে আবু জাফরের পরিবার দাবি করেন, ওই ছাত্রী ও তার পরিবার পরিকল্পিতভাবে আবু জাফরকে আটকে রেখেছে।

কলেজ ছাত্রীর মা অভিযোগ করে বলেন, জাফরের হাত থেকে আমার মেয়েকে রক্ষা করতে পারছি না। এই আবু জাফর সম্পর্কে আমার চাচাতো ভাই। সেই হিসেবে জাফর আমার মেয়ের মামা। মামা হয়ে আমার মেয়ের সর্বনাশ করছে। আমি এ ঘটনার বিচার চাই।আমতলী থানার ওসি আবুল বাশার বলেন, ছেলে ও মেয়েকে আগামীকাল (রবিবার) আদালতে সোপর্দ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD