আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম Latest Update News of Bangladesh

বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম

আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম




ডেস্ক রিপোর্ট ॥ আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের উত্থান দেখা গেলেও দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২৫ মার্চ) সকালে নতুন দর ঘোষণা করে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকায় বিক্রি হবে।

আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, রয়টার্স জানিয়েছে—স্পট মার্কেটে সোনার দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৮৭ দশমিক ০৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন সোনার ফিউচার ৪ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮৬ দশমিক ১০ ডলার।

বাজুস জানায়, স্থানীয়ভাবে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ১৯ মার্চ বিকেলে সোনার দাম সমন্বয় করা হয়েছিল, তখন ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। ওই সময় ২১ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা ছিল।

চলতি বছরে এখন পর্যন্ত ৪৬ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ২০ বার কমেছে।

গত বছর অর্থাৎ ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

বিশ্ববাজারের ওঠানামার সঙ্গে তাল মিলিয়েই দেশের বাজারেও সোনার দামে এই পরিবর্তন ঘটছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD