হিরন'র পথে হাটছেন সাদিক ! Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




হিরন’র পথে হাটছেন সাদিক !

হিরন’র পথে হাটছেন সাদিক !




স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ রিক্সায় ঘুরে নগরীর প্রতিটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। বিগত মেয়ররা যেখানে এসি গাড়িতে ঘুরতো, জনগনের সাথে দেখা করতো না। সেখানে বর্তমান সাদিক আবদুল্লাহ রিক্সায় ঘুরে জনগনের দারে দারে গিয়ে তাদের সমস্যার খোজ খবর নেন তিনি। এক সময়ের উন্নয়নের রুপকার প্রয়াত মেয়র শওকত হোসেন হিরন এভাবেই সাধারন মানুষের দারে দারে গিয়ে সমস্যার কথা গুলো শুনতেন এবং সমাধান করার চেষ্ঠা করতেন।ঠিক তেমনি নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ একই কাজ করেছন ,তবে এমনটা দেখে নগরবাসি অবাক ।এযেন সাদিকের মাঝে হিরনকে খুঁজে পাওয়া।

যদিও এখনও সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহন করেননি তিনি। তার পরেও রিক্সায় ঘুরে ঘুরে নগরবাসীর দ্বারে দ্বারে ছুটে গিয়ে নগরবাসীর সমস্যার কথা শোনেন এবং সমাধান করার চেষ্টা করেন। তার এমন সুন্দর কার্যক্রমে নগরবাসীর মনে ভালবাসার সৃষ্টি হয়েছে তার জন্য।

নগরীর একাধিক বাসিন্দা জানান, এমন একজন নগর পিতাই চেয়েছিলাম আমরা। সাদিক আবদুল্লাহ যেমন ভাবে নগরবাসীর সেবা করার জন্য চেষ্টা করছেন তাতে আমরা খুশি। তাদের দাবি সাদিক আবদুল্লাহ সিটি করপোরেশনের দায়িত্ব পাওয়ার পরেও যেন আমাদের এমন ভাবে খোজ খবর নেন।

নগরীর উন্নয়নেও সাদিকের বিকল্প নেই বলে নগরীর একাধিক বাসীন্দা বলেন, প্রধানমন্ত্রী সাদিক আবদুল্লাহর ফুফু তিনি চাইলে প্রধানমন্ত্রীর কাছ থেকে বরিশালের উন্নয়নের জন্য অনেক কিছু আনতে পারেন। এবং তিনি বরিশালে জন্য অনেক কিছু করবেনও। তার বর্তমানের কার্যক্রমে এমনটাই মনে হয়।

৩০ নংওয়ার্ডের শাহিন নামে এক বাসীন্দা বলেন, আমার দেখা মতে সাদিক আবদুল্লাহ‘র মতো এমন নেতা আমি আগে দেখিনি যে বরিশালে পা রাখার পরে সকল নেতাকর্মীরা বিভেদ ভুলে একত্ব হয়ে কাজ করেছে।নেতাকর্মীদের মধ্যকার সকল রেশারেশী দূর হয়েছে।তাকে দেখে অনেক নেতাকর্মীরা দলে ভিরেছে। সকল দূঃখী মানুষের পাশে তাকে দেখা গেছে।আশা করি পরবর্তীতেও দেখা যাবে

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD