স্বেচ্ছায় সরে গেলে সাধারণ ক্ষমা, নইলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা’: উপদেষ্টা ফারুক-ই-আজম Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল




স্বেচ্ছায় সরে গেলে সাধারণ ক্ষমা, নইলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা’: উপদেষ্টা ফারুক-ই-আজম

স্বেচ্ছায় সরে গেলে সাধারণ ক্ষমা, নইলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা’: উপদেষ্টা ফারুক-ই-আজম




ডেস্ক রিপোর্ট ॥ মুক্তিযোদ্ধা সনদ নিয়ে প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। বুধবার (১১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় সনদ বাতিল করে সরে গেলে সাধারণ ক্ষমা পেতে পারেন। অন্যথায় তাদের বিরুদ্ধে প্রতারণার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস এবং মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনার পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে সাম্প্রতিক বিতর্কিত পরিস্থিতি তুলে ধরা হয়। ফারুক-ই-আজম বলেন, “মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে তালিকাভুক্ত হয়েছেন এবং জাতির সঙ্গে প্রতারণা করছেন। এটি বড় অপরাধ। আমরা চাই এই ধরনের অনিয়ম বন্ধ হোক।”

তিনি জানান, ১২ বছর ছয় মাস বয়সী ২,১১১ জন মুক্তিযোদ্ধার সনদ ইতোমধ্যে বাতিল করা হয়েছে এবং তাদের বিষয়ে আদালতে মামলা চলছে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। “যদি তারা দোষী প্রমাণিত হয়, তাদের শাস্তি ভোগ করতে হবে,” বলেন তিনি।

উপদেষ্টা আরও জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া সুনির্দিষ্ট করার প্রচেষ্টা চলছে। তালিকায় যুক্ত অমুক্তিযোদ্ধারা যদি স্বেচ্ছায় সরে যান, তবে সাধারণ ক্ষমা পেতে পারেন। তবে, যারা এই সুযোগ গ্রহণ করবেন না, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, “আমরা মুক্তিযোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে চাই। সত্যিকারের মুক্তিযোদ্ধারা যেন কোনোভাবে অপমানিত না হন, সে বিষয়টি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

ফারুক-ই-আজম আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রক্ষায় এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার প্রক্রিয়ায় তারা সফলতা অর্জন করতে পারবেন বলে আশাবাদী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD