সংবাদ শিরোনাম:

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা: আওয়ামী লীগ নেতার জেল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:20:45 am, Tuesday, 16 July 2019
  • 5 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:   কেশবপুরে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ গাজীকে এক বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে।উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কড়িয়াখালী গ্রামের এক দ্বিতীয় শ্রেণির ছাত্রী (৯) তার বাবার সঙ্গে কড়িয়াখালি বাজারে আসে ছাতা কিনতে। ছাতা কেনার পর বাড়িতে ফেরার আগে বাজারের একটি গলির ভেতর একই গ্রামের রজব গাজীর ছেলে ১ নম্বর বেগমপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ গাজী (৪৭) ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা চালায়।

মেয়েটি স্থানীয় বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। সে বাড়িতে ফিরে এ কথা তার মাকে জানায়। ঘটনা জানাজানির পর এলাকায় সাধারণ মানুষের ভেতর তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্যকেও বিষয়টি অবগত করানো হয়। এ ঘটনা উপজেলা নির্বাহী অফিসার জানতে পেরে কেশবপুর থানা পুলিশকে জানালে পুলিশ শুক্রবার রাতেই আব্দুল লতিফ গাজীকে আটক করে।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানূর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেন। আব্দুল লতিফ গাজী ১ নম্বর বেগমপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুদ্দিন।

এ ব্যাপারে কেশবপুর থানার ইন্সেপেক্টর (তদন্ত) মো. শাহাজাহান আহমেদ বলেন, ভ্রাম্যমাণ আদালত আব্দুল লতিফ গাজীকে এক বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেন। শনিবার সকালে তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা: আওয়ামী লীগ নেতার জেল

প্রকাশের সময় : 11:20:45 am, Tuesday, 16 July 2019