স্কুলছাত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরার অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে




স্কুলছাত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরার অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড

স্কুলছাত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরার অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড




অনলাইন ডেস্ক: বাবার দোকানের টিউবওয়েলের পাশে কাজ করার সময় স্কুলছাত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরার অপরাধে ময়মনসিংহের ফুলপুরে জহিরুল ইসলাম (২৮) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।কারাদণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম ফুলপুর উপজেলার চর সাহাপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে উপজেলার সাহাপুরের রহিমা আব্দুল্লাহ মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী (১৩) তার বাবার দোকানের পাশের টিউবওয়েলে কাজ করছিল। এ সময় একই গ্রামের জহিরুল ইসলাম তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। এতে ওই স্কুলছাত্রী চিৎকার করে কান্না শুরু করায় বখাটে জহিরুল ইসলাম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করে। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করলে ফুলপুর সহকারী কমিশনার (ভূমি) তৃপ্তি কণা মণ্ডল ও ফুলপুর থানার এসআই মেহেদি হাসান সুমনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে আসেন।

এরপর বিকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ অপরাধে জহিরুল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৃপ্তি কণা মণ্ডল। পরে ভ্রাম্যমাণ আদালত পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে বখাটে জহিরুল ইসলামকে পুলিশের হাতে তুলে দেয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD