সুগন্ধা নদীর ভাঙ্গন ঠেকাতে সরকার ব্যপক পদক্ষেপ নিয়েছেন -টিপু সুলতান (এমপি) Latest Update News of Bangladesh

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




সুগন্ধা নদীর ভাঙ্গন ঠেকাতে সরকার ব্যপক পদক্ষেপ নিয়েছেন -টিপু সুলতান (এমপি)

সুগন্ধা নদীর ভাঙ্গন ঠেকাতে সরকার ব্যপক পদক্ষেপ নিয়েছেন -টিপু সুলতান (এমপি)




বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জের সুগন্ধা নদীর ভাঙ্গনে বিলীন হওয়া সৈয়দ মোশারফ রশিদা মাধ্যমিক বিদ্যালয় ও ঝুকিতে থাকা বীর শ্রেষ্ঠ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকা পরিদর্শন কালে (বাবুগঞ্জ-মুলাদী) বরিশাল-৩ আসনের সাংসদ এ্যাড.শেখ মোঃ টিপু সুলতান বলেন, “সুগন্ধা নদীর ভাঙ্গন ঠেকাতে সরকার ব্যপক পরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যে সরকারের পদক্ষেপগুলো বাস্তবায়নে জেলা প্রশাসক কাজ শুরু করে দিয়েছেন।

মাননীয় সমাজ কল্যান মন্ত্রী রাশেদ খান মেনন সংশ্লিষ্ট দপ্তর গুলোতে ভাঙ্গন রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে তাগিদ দিয়েছে”। এতদিন কেন ভাঙ্গন রক্ষার্থে সরকার নরেচরে বসেনি? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন,২০১৫ সালে বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু রক্ষার্থে সড়ক ও সেতু মন্ত্রনালয়ে ডিপিপি পাঠানো হয়েছিলো। কিন্তু সড়ক ও সেতু মন্ত্রনালয় এবং পানি সম্পদ মন্ত্রনালয় দুটির ঠেলাঠেলিতে প্রকল্পটি স্থগিত হয়েছিল।

সাম্প্রতিক ঢাকায় গিয়ে প্রকল্পটি সচল করতে কাজ করেছি। আশাকরি অতিদ্রুত ভাঙ্গন রোধ হবে। ভাঙ্গনে বিলীণ বিদ্যালয়টি পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন,সরকার অস্থায়ী শ্রেনী কক্ষ নির্মানে টিন ও যাবতীয় খরচ বহন করবে।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক টিএম শাহজাহান, কৃষক সমিতির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন,যুবমৈত্রীর সভাপতি আলা উদ্দিন খান,কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর সহ-সভাপতি সুজন আহম্মেদ,ওয়ার্কার্স পার্টির নেতা নজরুল ইসলাম,কেন্দ্রীয় যুবমৈত্রী নেতা মানিক হাওলাদার প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD