সরকারি লোগো ও ডাক্তার পরিচয়ে রোগীদের সাথে প্রতারণা Latest Update News of Bangladesh

রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




সরকারি লোগো ও ডাক্তার পরিচয়ে রোগীদের সাথে প্রতারণা

সরকারি লোগো ও ডাক্তার পরিচয়ে রোগীদের সাথে প্রতারণা




অনলাইন ডেস্ক// বরিশালের মুলাদীতে সরকারি লোগো ও ডাক্তার পরিচয়ে রোগীদের সাথে প্রতারণা করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের একতার হাট এলাকার আব্দুল কাদের ওরফে গেদু ফকিরের পুত্র আবুল কালাম ফকির নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে এবং নিজের ভিজিটিং কার্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো ব্যবহার করে রোগী এবং সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছেন।

এছাড়া আবুল কালাম ফকির কোনো জায়গার নিকাহ রেজিষ্ট্রার না হয়েও নামের সাথে কাজী শব্দ জুড়ে দিয়ে এলাকায় প্রতারণা করছেন। জানাগেছে আবুল কালাম ফকির একসময়ে একটি কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতো। কয়েক মাস আগে সে একতার হাটে ‘কালাম ফার্মেসী’ নামে একটি ঔষধের ব্যবসা শুরু করে। সে ফার্মেসীর সাইন বোর্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লিখে রাখে এবং সরকারি লোগো ব্যবহার করে। ঔষধের ব্যবসা শুরু করার পর পরই আবুল কালাম এলাকায় নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখা শুরু করে।

অভিযোগ রয়েছে সে এলাকায় রোগীদের ভুল ঔষধ প্রয়োগ করে রোগ হাতড়ে বেড়ায়। বাহাদুরপুর গ্রামের আজিজুল ইসলাম জানান তার ১৬ মাস বয়সী ছেলের কোষ্ঠকাঠিন্য হওয়ায় আবুল কালাম ফকিরের ফার্মেসীতে নিয়ে যায়। সেখানে চিকিৎসার নামে আবুল কালাম তার শিশু সন্তানকে এন্টিবায়োটিক এবং মেট্রোনিডাজল সিরাপ দেয়। ওই ঔষধ সেবনের পর শিশুটি বেশি অসুস্থ হয়ে পরলে তাকে প্যাদারহাট উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা করাতে হয়।

ওই গ্রামের বাবুল ঘরামী জানান, সে অসুস্থ হয়ে পরলে বাড়ির লোকজন কালাম ফার্মেসীতে নিয়ে যায়। সেখানে আবুল কালাম ফকির তাকে ভুল চিকিৎসা দেওয়ায় ঢাকায় গিয়ে চিকিৎসা করাতে হয়েছে। এছাড়া আবুল কালাম ফকির নিজেকে কাজিরচর ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার পরিচয় দিয়ে এলাকার সাধারণ মানুষের সাথে প্রতারণা করছেন।

কাজিরচর ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার ও কাজী মাওলানা নূর শরীফ জানান, ওই ইউনিয়নে তিনি ব্যতিত অন্যকোনো কাজী নেই। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বিষয়টি জানতে পেরে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তার কার্যালয়ে তলব করে জিজ্ঞাসাবাদ করেন।সূত্র-এফএনএস

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD