শেবাচিমের শিশু রোগীরা পেল শীতের পোশাক Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার প্রশাসক শিরিনের আশ্বাসে ক্লাসে ফিরল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালসহ পাঁচ বিভাগে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যপতন, ক্রেতাদের স্বস্তি যুদ্ধবিরতি প্রশ্নবিদ্ধ, লেবানন ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা দশ মিনিটে শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের আঘাত, নিহত ২৫৪ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার শিক্ষায় প্রযুক্তি বিপ্লব আনতে সরকারের নতুন উদ্যোগ




শেবাচিমের শিশু রোগীরা পেল শীতের পোশাক

শেবাচিমের শিশু রোগীরা পেল শীতের পোশাক




নিজস্ব প্রতিবেদক: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ও শিশু সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ’র ১৮ তম ব্যাচের উদ্যোগে সোমবার দুপুরে এই শীত বস্ত্র বিতরন করা হয়। তীব্র এই শীতে শীত বস্ত্র (ভারী পোশাক) পেয়ে খুশি এসব শিশুদের অভিভাবকরা।

হাসপাতাল পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম বলেন, আমরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ এর ১৮ তম ব্যাচ। এই ব্যাচের আমরা সবাই মিলে একটি ফান্ড গঠন করি। উদ্দেশ্য হলো ফান্ডের অর্থ দিয়ে আর্ত মানবতার কল্যানে কাজ করা। যেহেতু আমরা এই মেডিকেলের ছাত্র তাই মেডিকেলের জন্য আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। সেই দাযবদ্ধতা থেকেই সিদ্ধান্ত নিয়েছি এবার আমরা হাসপাতালে ভর্তি শিশুদের কে শীত বস্ত্র দেব। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই শীত বস্ত্র দিলাম। এতে করে একটু হলেও শিশুরা শীত নিবারন করতে পারবে।

তিনি আরো বলেন ভবিষ্যতে আমাদের পরিকল্পনা রয়েছে আমাদের এই ফান্ড দিয়ে হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করব। যাতে করে রোগীরা উপকৃত হয়। শিশু সার্জারী ওয়ার্ডে থাকা এক শিশুর মা শীত বস্ত্র পেয়ে উচ্ছাস প্রকাশ করে বলেন ৩ দিন ধরে হাসপাতালে ভর্তি আছি। এখানে ডাক্তার নার্সদের চিকিৎসায় আমি খুবই খুশি। তার মধ্যে এখন আবার বাচ্চার জন্য উন্নত মানের শীত বস্ত্র পেলাম। এমন উদ্যোগের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিশু বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ উত্তম কুমার সাহা, শেবাচিমের ১৮ তম ব্যাচের ছাত্র ও পিরোজপুর জেলা স্বাচিব’র সাধারন সম্পাদক ডাঃ মিজানুর রহমান বাদল, ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ রফিকুল বারী, শিশু সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ তৈহিদুল ইসলাম, আরিফ মেমোরিয়াল হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ নজরুল ইসলাম, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ লোকমান হাকিম, সহকারী পরিচালক ডাঃ এস এম মনিরুজ্জামান শাহীন প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD