শিশু ধর্ষণ চেষ্টা মামলায় বরিশাল মেডিকেল কলেজের বাবুর্চি গ্রেফতার Latest Update News of Bangladesh

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ মা ইলিশ রক্ষায় নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত, বিপুল জাটকা জব্দ নগরীর উন্নয়নে সাংবাদিকরা পাশে থাকবেন, আশা বিসিসি প্রশাসকের মুন্সিগঞ্জ থেকে এসে চরমোনাই ঘাটে ডুবল মাহফিলের লঞ্চ ইসরায়েল-ইরান উত্তেজনায় ‘চিকেন গেমে’ আটকে ট্রাম্প! আবার বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড বাজারে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে, ইরানকে কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের




শিশু ধর্ষণ চেষ্টা মামলায় বরিশাল মেডিকেল কলেজের বাবুর্চি গ্রেফতার

শিশু ধর্ষণ চেষ্টা মামলায় বরিশাল মেডিকেল কলেজের বাবুর্চি গ্রেফতার




নিজস্ব প্রতিনিধি॥  বরিশালে ৮ বছরের এক শিশুকে যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে শেরে-ই বাংলা মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮শুক্রবার রাতে শেরে-ই বাংলা মেডিকেল কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম মো. হানিফ ওরফে নয়ন। তিনি শেরে-ই বাংলা মেডিকেল কলেজের ৩ নম্বর ছাত্রাবাসের বাবুর্চি হিসেবে কর্মরত এবং কলেজের সামনে চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টারের বাসিন্দা।

শনিবার বেলা সাড়ে ১২টায় নগরীর রূপতলীতে র্যাব-৮ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ‌র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম।

র‌্যাব জানায়, পাশ্ববর্তী কোয়ার্টোরের এক বাসিন্দার ৮ বছরের শিশুকন্যাকে নয়ন বিভিন্ন সময় চকলেট এবং খাবারের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে যেতেন, যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা করতেন।

এরই ধারাবাহিকতায় গত ৪ সেপ্টেম্বর ওই শিশু বাসার সামনের মাঠে খেলার সময় নয়ন তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাসায় ডেকে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে তার অভিভাবকরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে র্যাব অভিযান চালিয়ে নয়নকে গ্রেফতার করে।জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন মেজর খান সজিবুল ইসলাম।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD