শিক্ষককে পিটালো স্কুল ছাত্রীরা ! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ সচিবালয়ে স্বাধীনতা দিবসের ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভা




শিক্ষককে পিটালো স্কুল ছাত্রীরা !

শিক্ষককে পিটালো স্কুল ছাত্রীরা !




অনলাইন ডেস্ক//
টাঙ্গাইলে শ্রেণিকক্ষে ছাত্রীকে অশালীন মন্তব্য ও কুপ্রস্তাব দেয়ায় সাঈদুর রহমান নামে এক স্কুলশিক্ষককে পিটিয়ে অজ্ঞান করেছে ছাত্রীরা।

সোমবার সকালে টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সাঈদুর রহমান বাবুল কালিহাতী উপজেলার পারখী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

এদিকে এ ঘটনায় অফিসকক্ষে বিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক সাঈদুর রহমানকে অবরুদ্ধ করে রাখেন বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকরা।

পরে বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকরা সাঈদুরকে ধরে বেদম পিটুনি দেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর বেলা ১১টার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাঈদুর রহমান বাবুলকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান এ আদেশ দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সাঈদুর রহমান তাদের বিভিন্নভাবে কুপ্রস্তাব ও অশালীন মন্তব্য করে আসছিলেন। বিষয়টি একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন তালুকদারকে জানানোর পরও তিনি কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করা হয়।

এ নিয়ে রোববার সকালে তারা (ছাত্রী) ক্লাসে গেলে প্রধান শিক্ষক এসে তাদের স্কুল থেকে বের করে দেয়ার ভয় দেখিয়ে সাঈদুর রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে স্বাক্ষর নেন।

স্কুল ছুটি শেষে ছাত্রীরা অভিভাবকদের বিষয়টি জানান। সোমবার সকালে ক্লাসবর্জন করে অফিসকক্ষে বিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক সাঈদুর রহমানকে অবরুদ্ধ করে রাখা হয়। অবস্থা বেগতিক দেখে সাঈদুর কৌশলে পালানোর চেষ্টা করেন।

শিক্ষার্থীরা সাঈদুর রহমান ও প্রধান শিক্ষক মামুন তালুকদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন তালুকদার জানান, তিনি ছাত্রীদের কাছ থেকে কোনো স্বাক্ষর নেননি। শিক্ষক সাঈদুরকে বরখাস্ত করা হয়েছে। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এছাড়া ছাত্রীদের দাবি এবং লিখিত অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই শিক্ষককে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

টাঙ্গাইল থানার ওসি সায়েদুর রহমান জানান, জড়িত শিক্ষককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD