রূপাতলীতে ঘরে ঢুকে ৩ নারীকে পিটিয়ে জখম করলো সন্ত্রাসীরা Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




রূপাতলীতে ঘরে ঢুকে ৩ নারীকে পিটিয়ে জখম করলো সন্ত্রাসীরা

রূপাতলীতে ঘরে ঢুকে ৩ নারীকে পিটিয়ে জখম করলো সন্ত্রাসীরা




নিজস্ব প্রতিবেদক॥ নগরীর ২৫ নং ওয়ার্ডের রূপাতলী এলাকার আদর্শ সড়কে শুক্রবার সকালে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ৩ নারীকে পিটিয়ে গুরুতর জখম করেছে । আহতদেরকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতরা হলো শাহিনুর (৪৫), মরিয়ম (৫০), লিপি (৩৫)। হামলাকারীরা হলো-রূাপাতলী আদর্শ সড়কের মিস্ত্রি বাড়ির মুত: আরব আলী হাওলাদারের পুত্র সাখাওয়াত, সেলিম, আকছাদ, হুমায়ুন, সিদ্দিক এবং সেেিলমর পুত্র রাব্বী। এরা দীর্ঘদিন ধরে এলাকায় নানাবিধ অন্যায় অপকর্ম করে আসছে। এদের বিরুদ্ধে এলাকাবাসীর রয়েছে অন্তহীন অভিযোগ।

অভিযোগ উঠেছে-এলাকায় মাদক বাণিজ্য,সন্ত্রাসী কর্মকান্ডসহ বহু অপকর্মের সাথে জড়িত সাখাওয়াত। এই সাখাওয়াত এর কোন পেশা নেই। স্থানীয় সূত্র জানায়-সাখাওয়াতের বিরুদ্ধে নারী কেলেঙ্কারীরও অভিযোগ রয়েছে। সাখাওয়াত এলাকায় বরিশাল সিটি মেয়রের নাম ভাঙ্গিয়ে চাাঁদাবাজী করে আসছে বলে একাধিক সূত্র জানিয়েছে। জানা গেছে-হামলাকারীরা মাস দেড়েক আগে অর্ধশত বছর পূর্বের চলাচলের পারিবারিক রাস্তা বন্ধ করে দেয় ।

ওই রাস্তা দখল করে সাখাওয়াত ও তার সহযোগিরা শুক্রবার গোয়াল ঘর উত্তোলন করতে গেলে তৎসময়ে বাধা প্রদান করেল তারা ক্ষিপ্ত হয়ে উঠে। এরপর সাখাওয়াত সহ অন্যান্য সহযোগিরা প্রতিবাদকারীদের ঘরে প্রবেশ করে শাহিনুর, মরিয়ম, লিপিকে পিটিয়ে জখম করে। হামলার সময়ে আহতদের হাতে থাকা মোবাইল সেট ও স্বর্নালঙ্কার লুটে নেয়। এসময় মহিলাদের শ্লীলতাহানিও করে।

হামলায় আহতদের আবস্থা আশংকাজনক। এ বিষয়ে হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। এদিকে হামলাকারীদের বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারে আশু দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD