রাজাপুরে পরিত্যাক্ত ঘর থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার, আটক দুই Latest Update News of Bangladesh

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
‘মেড ইন বাংলাদেশ’ প্রচারে শিক্ষার্থীদের পাট ব্যাগ দেবে সরকার দুই দিনব্যাপী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন যাচাই শুরু সৌদিতে পৌঁছালেন ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী, নিহত একজন হরমুজ সংকট মোকাবিলায় লন্ডনে বিশ্ব শক্তির জরুরি বৈঠক ইরান ইস্যুতে নতুন কূটনৈতিক মোড়, যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র গৌরনদীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখী ছাত্রদল-যুবদল, বিএনপির অফিস ভাঙচুর সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ




রাজাপুরে পরিত্যাক্ত ঘর থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার, আটক দুই

রাজাপুরে পরিত্যাক্ত ঘর থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার, আটক দুই

রাজাপুরে পরিত্যাক্ত ঘর থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার, আটক দুই




রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে হোসনেয়ারা বেগম বকুল (৫৫) নামের ৫ সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের টিএন্ডটি সড়ক এলাকায় নিহতের নিজ বাড়ির ভাড়াটিয়া ঘরের পেছনের অংশ তালাবদ্ধ পরিত্যাক্ত কক্ষ থেকে উদ্ধার করা হয়। নিহত হোসনেয়ারা বকুল ওই এলাকার মৃত আব্দুল খালেক হাওলাদারের দ্বিতীয় স্ত্রী।

 

 

ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এ ঘরের দুইজন ভাড়াটিয়াকে আটক করেছে পুলিশ।

 

 

আটককৃতরা হলেন, উপজেলার চাড়াখালির মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৪) ও সত্যনগর এলাকার মো. আয়নালীর ছেলে মো. পনির (৩৮)।

 

 

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, মৃত আব্দুল খালেক হাওলাদারের দ্বিতীয় স্ত্রী হোসনেয়ারা বেগম বকুল উপজেলা সদরের টিএন্ডটি সড়ক এলাকার তার নিজের বাসায় বসবাস করতেন। আজ শনিবার সকালে তাকে দেখতে না পেয়ে তার পরিবারের লোকজন বিভিন্নস্থানে খুঁজতে থাকেন। পরে বাসার সামনে নিজেদের একটি ভাড়া ঘরের পিছনের তালা বদ্ধ একটি কক্ষে হোসনেয়ারা বেগমের নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে হোসনেয়ারা বেগমের গলায় ধারালো অস্ত্রের আঘাত দেখে পুলিশকে খবর দেন তারা। পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার ও এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজন ভাড়াটিয়াকে আটক করা হয়েছে।

 

 

এ ব্যাপারে রাজাপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। পরিবারের সঙ্গে কথা বলে মামলার প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD