রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ে রহস্যজনক চুরি Latest Update News of Bangladesh

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ মা ইলিশ রক্ষায় নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত, বিপুল জাটকা জব্দ নগরীর উন্নয়নে সাংবাদিকরা পাশে থাকবেন, আশা বিসিসি প্রশাসকের মুন্সিগঞ্জ থেকে এসে চরমোনাই ঘাটে ডুবল মাহফিলের লঞ্চ ইসরায়েল-ইরান উত্তেজনায় ‘চিকেন গেমে’ আটকে ট্রাম্প! আবার বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড বাজারে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে, ইরানকে কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের




রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ে রহস্যজনক চুরি

রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ে রহস্যজনক চুরি




বাবুগঞ্জ প্রতিনিধি ॥
বাবুগঞ্জের ঐতিহ্যবাহী রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ে গভীর রাতে রহস্যজনক চুরি সংঘঠিত হয়েছে। ৬ আগষ্ট সোমবার দিবাগত মধ্য রাতের পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ । এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র রায় থানায় একটি সাধারন ডায়রী করেছেন। জানাযায়, গভীর রাত্রে বিদ্যালয়ের নৈশ্য প্রহরীর চোখ ফাঁকি দিয়ে দূর্বৃত্তরা এ চুরি সংঘটিত করে। চোরেরা বিদ্যালয়ের মূল দরজা ভেঙ্গে প্রধান শিক্ষক ও শিক্ষক লাইব্রেরীতে প্রবেশ করে ষ্টীল আলমীরা ভেঙ্গে সরকারী অনুদানে প্রাপ্ত প্রজেক্টর এবং বিদ্যালয়ের সংগৃহীত নগদ অর্থ, প্রাইজবন্ড ও একটি মোবাইল সেট নিয়ে যায়। যার মোট আনুমানিক মূল্য ৫৮ হাজার টাকা। তাছাড়া সরজমিনে দেখাযায়,বিদ্যালয়ের আলমারী ও কেবিনেটে থাকা সকল মূল্যবান কাগজপত্র তছনছ করে তারা। এতে ধারনা করা হয় এটি একটি পরিকল্পিত ও সংঘবদ্ধ দূর্বৃত্তের কাজ। এছাড়া ২ ঘন্টা যাবৎ চক্রটি এ তান্ডব চালালেও নৈশ্য প্রহরী আবুল হোসেন কিছুই বলতে না পারায় রহস্যের জন্ম নেয়। খবর পেয়ে সকালে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD