যে বিষয় বাঁধা থাকছেনা মেয়র সাদিকের Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল




যে বিষয় বাঁধা থাকছেনা মেয়র সাদিকের

যে বিষয় বাঁধা থাকছেনা মেয়র সাদিকের

যে বিষয় বাঁধা থাকছেনা মেয়র সাদিকের




ভয়েস অব বরিশাল ডেস্ক।। বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি হিসেবে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিশেষ সাধারন সভা করতে কোন বাঁধা নেই বলে আদেশ দিয়েছেন আদালত। আগামী ২৯ জুলাই বরিশাল ক্লাবের বিশেষ সাধারন সভা আহ্বানের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে করা আবেদনের শুনানী শেষে গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানান মেয়রের পক্ষের আইনজীবী।

 

 

ক্লাব সভাপতি মেয়র সাদিক আবদুল্লাহর আইনজীবী ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক গোলাম কবির বাদল গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, বরিশাল ক্লাবের বিশেষ সাধারন সভা অনুষ্ঠানে কোন বার (বারন) নেই বলে আদেশ দিয়েছেন আদালত। বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি পদ নিয়ে গত ১৩ জুলাই আদালতে একটি মামলা করেন ক্লাবের এক সদস্য।

 

 

এদিকে ক্লাব সভাপতি আগামী ২৯ জুলাই একটি বিশেষ সাধারন সভা আহ্বান করেন গত ১৪ জুলাই। ওই মামলার বাদী ১৬ জুলাই পৃথক আবেদনে সভাপতির আহবান করা ২৯ জুলাইয়ের সভার বিষয়ে স্থগিতাদেশ চান। আজ বৃহস্পতিবার এই দুটি বিষয়ের উপর শুনানী শেষে উপরোক্ত আদেশ দেন আদালত।

 

 

আজ বৃহস্পতিবার বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক হাসিবুল হাসান দুই পক্ষের আইনজীবীদের শুনানী গ্রহন করেন। মেয়র সাদিক আবদুল্লাহর পক্ষে শুনানীতে অংশ নেন, দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি তালুকাদর মো. ইউনুস, সাবেক সভাপতি একেএম জাহাঙ্গীর, সমিতির সাবেক সম্পাদক গোলাম কবির বাদল, অ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD