মুলাদীতে নামাজ পড়তে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু Latest Update News of Bangladesh

রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ




মুলাদীতে নামাজ পড়তে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুলাদীতে নামাজ পড়তে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু




অনলাইন ডেস্ক:
মক্তবের শিক্ষকের পিটুনির ভয়ে সাঁকো পাড় হয়ে নামাজ পড়ে ফেরার পথে সাঁকো থেকে পিছলে পড়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার আছর নামাজের পরে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামের ওয়াসিম খানের পুত্র ও হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র ইমন খান (৮) বাঁশের সাঁকো থেকে পিছলে পড়ে পানিতে ডুবে মারা যায়।

স্বজনরা জানান মক্তবের ছাত্ররা মসজিদে গিয়ে নামাজ না পরলে শিক্ষক তাদের পিটুনি দেয়। ভয়ে শিশু ইমন তাদের বাড়ির সামনের সাঁকো পাড় হয়ে মসজিদে নামাজ পড়ে। শুক্রবার আসর নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে ইমন পাঁ পিছলে খালে পড়ে যায় এবং স্রোতে ভেসে যায়। বেশ কিছু দূর থেকে ইমনকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD