মঠবাড়িয়ায় এক যুবক গাঁজা দিয়ে অন্যকে ফাঁসাতে নিজেই ফেঁসে গেছেন Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




মঠবাড়িয়ায় এক যুবক গাঁজা দিয়ে অন্যকে ফাঁসাতে নিজেই ফেঁসে গেছেন

মঠবাড়িয়ায় এক যুবক গাঁজা দিয়ে অন্যকে ফাঁসাতে নিজেই ফেঁসে গেছেন

মঠবাড়িয়ায় এক যুবক গাঁজা দিয়ে অন্যকে ফাঁসাতে নিজেই ফেঁসে গেছেন




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় এক যুবক গাঁজা দিয়ে অন্যকে ফাঁসাতে নিজেই ফেঁসে গেছেন। বুধবার (১৮ আগস্ট) গভীর রাতে বাবু তালুকদার (২৬) নামের ওই যুবককে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাবু উপজেলার হোগলপাতি গ্রামের আ. রব তালুকদারের ছেলে। শুক্রবার (২০ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

থানা সূত্রে জানা গেছে, উপজেলার হোগলপাতি গ্রামের ব্যবসায়ী দুলাল হাওলাদারকে ফাঁসাতে গত বুধবার রাতে বাবু নিজেই গাঁজা দিয়ে মারধর করে স্থানীয় মন্টু তালুকদারের ঘরে আটকে রাখে। পরে মন্টু তালুকদার থানা পুলিশে খবর দিলে এসআই তৌফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ বাবুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

 

 

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, বাবু একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বাবু নিজেই গাঁজা দিয়ে দুলাল হাওলাদারকে ফাঁসাতে চেয়েছিল। দুলাল হাওলাদারের দায়ের করা মামলায় বাবুকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD