ভয়াবহ আগুনে বাউফলে ৭ দোকানে ভস্মীভূত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার প্রশাসক শিরিনের আশ্বাসে ক্লাসে ফিরল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালসহ পাঁচ বিভাগে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যপতন, ক্রেতাদের স্বস্তি যুদ্ধবিরতি প্রশ্নবিদ্ধ, লেবানন ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা দশ মিনিটে শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের আঘাত, নিহত ২৫৪ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার শিক্ষায় প্রযুক্তি বিপ্লব আনতে সরকারের নতুন উদ্যোগ ঝালকাঠিতে স্কুল ফিডিংয়ে পচা কলা, অভিভাবকদের তীব্র ক্ষোভ




ভয়াবহ আগুনে বাউফলে ৭ দোকানে ভস্মীভূত

ভয়াবহ আগুনে বাউফলে ৭ দোকানে ভস্মীভূত




আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ৭টি দোনাকান ঘর আগুনে পুড়েছে। যার মধ্যে চারটা পুরোপুরিভাবে পুড়ে ছাই হয়েছে। এতে ৭০ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

তাছাড়া আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ১০ জনের মত এলাকাবাসি কম-বেশি আহত হয়েছে। যাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। আজ সোমবার (১৩ মে) সকালে উপজেলার নওমালা ইউনিয়নের নগরহাট এলাকায় এঅগ্নিকান্ড ঘটেছে।

জানাগেছে, সোমবার ভোর ৫ টার দিকে উপজেলার নওমালা নগর হাট সত্যতা মেডিকেল হল, রেজাউলের জুতার দোকান, কাসেম হাওলারের চাউলের দোকান, দলিল লেখক আজিজ বিশ্বাসের চেম্বার পুড়ে ছাই হয়েছে।

এছাড়া হাওলাদার স্টোর, রেজাউল কম্পিউটারের দোকান, সোবহান মৃধার চাউলে দোকান আংশিক পুড়ে যায়। ঘটনার সময় ৭টি দোকানই তালাবদ্ধ ছিল। ফায়ার সার্ভিসের ধারনা জুতার দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, স্থানীয়রা দোকানের ভেতরে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। তাদের ঘটনাস্থলে পৌছাবার আগেই জুতার দোকান থেকে সূত্রপাত ঘটা আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলোতে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ফায়ার সার্ভিসের দাবী বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান নির্নয় করতে পারেনি তারা। অবশ্য ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবী আগুনে তাদের প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD