ভোলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত Latest Update News of Bangladesh

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গৌরনদীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখী ছাত্রদল-যুবদল, বিএনপির অফিস ভাঙচুর সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা




ভোলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত

ভোলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত




ইমতিয়াজুর রহমান।।  সুস্বাস্থ্যেই সুবিচার মাদক মুক্তির অঙ্গীকার এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের সাথে ভোলায় পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলার আয়োজনে ২৬ জুন বুধবার এ দিবস পালিত হয়।মাদকাসক্তিমুক্ত বাংলদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মাদক বিরোধী প্রচারণামূলক র‍্যালী, আলোচনা ও এবারের প্রতিপাদ্য বিষয়ের উপর চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে পালিত হয় এ দিবস।ভোলা জেলা প্রশাসন এর কার্যালয়ে সকালে মাদক বিরোধী প্রচারাণামূলক র‍্যালীর উদ্বোধন হয়। শহরের বিভিন্ন স্কুল কলেজ এর রোবার স্কাউট, বি এন সি সি ও ভোলা নার্সিং ইন্সটিটিউট এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক। এ সময় তিনি মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে সকলকে এগিয়ে আসতে হবে। কারণ একজন মাদকাসক্ত; একটি সমাজ ধংসের জন্য যথেষ্ট। তিনি বলেন, পরিবার সচেতন হলেই মাদকাসক্ত দূর করা সম্ভব। তাই মাদক নিয়ন্ত্রণ করতে হলে সর্বাগ্রে পরিবারকেই এগিয়ে আসতে হবে। শুধু মাদক নয় ইভটিজিং, জঙ্গিবাদ, থেকেও বিরত থাকার আহবান জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন আল ফারুক, তথ্য অফিসার আহসান কবির, মাদকদ্রব্যের পতিরোধ কমিটির ভোলা জেলা মহাপরিচালক পুলক কুমার মজুমদার, প্রবিন সাংবাদিক ও বাংলাদেশ টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি এম.এ তাহের প্রমূখ।আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD