ভোলায় ফুল দেওয়ার লোভ দেখিয়ে মানসিক ভারসাম্যহীন শিশুকে ধর্ষণ Latest Update News of Bangladesh

রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার প্রশাসক শিরিনের আশ্বাসে ক্লাসে ফিরল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালসহ পাঁচ বিভাগে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যপতন, ক্রেতাদের স্বস্তি যুদ্ধবিরতি প্রশ্নবিদ্ধ, লেবানন ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা দশ মিনিটে শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের আঘাত, নিহত ২৫৪ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার শিক্ষায় প্রযুক্তি বিপ্লব আনতে সরকারের নতুন উদ্যোগ ঝালকাঠিতে স্কুল ফিডিংয়ে পচা কলা, অভিভাবকদের তীব্র ক্ষোভ




ভোলায় ফুল দেওয়ার লোভ দেখিয়ে মানসিক ভারসাম্যহীন শিশুকে ধর্ষণ

ভোলায় ফুল দেওয়ার লোভ দেখিয়ে মানসিক ভারসাম্যহীন শিশুকে ধর্ষণ

ভোলায় ফুল দেওয়ার লোভ দেখিয়ে মানসিক ভারসাম্যহীন শিশুকে ধর্ষণ




ভোলা প্রতিনিধি॥ ভোলায় ফুল দেওয়ার লোভ দেখিয়ে ১২ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল খালেক (৮০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আটক আব্দুল খালেক ভোলা খেয়াঘাট সড়কের সার্কিট হাউস এলাকায় অবস্থিত ‘ডরপ’ এনজিও সংস্থার অফিসের কেয়ারটেকার ও একই এলাকার বাসিন্দা।

 

 

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শিশুর বাবার দায়ের করা ধর্ষণ মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে তাকে ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড সার্কিট হাউস এলাকা থেকে আটক করা হয়।

 

 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল খালেক ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানান ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেন।

 

 

ধর্ষণের শিকার শিশুর বাবা বলেন, “আমার ১২ বছরের মেয়ে মানসিক ভারসাম্যহীন। বুধবার দুপুর থেকে তাকে বাড়িতে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি চলে। অবশেষে বাড়ির পাশে ‘ডরপ’ এনজিও সংস্থার অফিসের ভেতরে বিকেল ৩টার দিকে তাকে পাওয়া যায়। পরে তাকে ওখানে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে সে জানায়, সেই অফিসের কেয়ারটেকার আব্দুল খালেক তাকে ফুল দেওয়ার কথা বলে গেটের ভেতরে নিয়ে ধর্ষণ করেছে।

 

 

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আব্দুল খালেককে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নেয়।

 

 

ভোলা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. আমানুল্লহ জানান, ধর্ষণের শিকার হওয়া ১২ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশু এসেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি তার মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষা চলছে।

 

 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেন বলেন, একজন প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় আব্দুল খালেক নামের এক বৃদ্ধকে আটক করা হয়েছে। পরে ধর্ষিতার বাবার দায়েরকৃত মামলার ভিত্তিতে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD