বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৫ নারী Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৫ নারী

বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৫ নারী

বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৫ নারী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ভারতে পাচারের শিকার ৫ নারী বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। শনিবার (২১ মে) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এই ৫ নারীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

 

ফেরত আসা নারীরা হলেন- বরিশাল জেলার সুলতানা খাতুন (২২), একই জেলার তানজিলা তন্নি (১৯), কিশোরগঞ্জ জেলার কুলসুম খাতুন (১৮), একই জেলার জেসমিন আক্তার (২২) ও নরসিংদি জেলার রত্না খাতুন (২২)।

 

 

রত্না খাতুন জানান, দালালের খপ্পরে পড়ে বিভিন্ন সীমান্ত পথে ভারতের ব্যাঙ্গালুর শহরে যাওয়ার পর সেখানে বাসায় কাজ করতেন তিনি। কাজের সময় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। পরে একটি এনজিও সংস্থার মাধ্যমে তারা ৯ মাস থেকে দেড় বছর পর্যন্ত একটি সেফ কাস্টডিতে ছিলেন।

 

 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ রাজু বলেন, ‘৫ নারী দেড় বছর পর দেশে ফিরেছেন বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে। ইমিগ্রেশনের কাজ শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, ‘থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।’

 

 

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কো-অর্ডিনেটর রোকেয়া পারভিন জানান, ফেরত আসা নারীদের যশোরে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD